ছিলেন অসুস্থ, হন আহত, তবু শুটিংয়ে অপূর্ব!

বিনোদন রিপোর্ট
৩১ মে ২০২৪, ১৩:২৪আপডেট : ৩১ মে ২০২৪, ১৪:৩২

টিভি পর্দার রোম্যান্টিক হিরো হিসেবে জিয়াউল ফারুক অপূর্বর পরিচিতি, জনপ্রিয়তা। গত ক’বছর ধরে সেই খোলস ভেঙে চলেছেন ক্রমশ। এর মধ্যে সম্প্রতি নতুন এক সিরিজের পয়লা দর্শনে রীতিমতো চমকে দিয়েছেন তিনি। যেটার নাম ‘গোলাম মামুন’। নির্মাণে শিহাব শাহীন।

সিরিজটির কাজ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এখন চলছে প্রচারণা ও মুক্তির প্রস্তুতি। এর মধ্যেই জানা গেলো শুটিংয়ের গল্প। নির্মাতা জানান, অসুস্থ ও আহত শরীর নিয়েও সিরিজটির শুটিং নিয়মিত করেছিলেন অপূর্ব। তার এমন ডেডিকেশনে মুগ্ধ হয়েছিল সেটের সকলে।

শিহাব শাহীনের দেওয়া তথ্য মতে, আউটডোর শুটিংয়ের সময় অ্যাকশন দৃশ্য করতে গিয়ে চোট পেয়েছিলেন অপূর্ব। এর সঙ্গে আগে থেকেই তার ব্যাকপেইন ছিল। দুটো একসঙ্গে হয়ে অনেকটা অজ্ঞান হওয়ার অবস্থায় পড়েন অভিনেতা। তাৎক্ষণিক ফিজিওথেরাপিস্ট এনে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসক তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেয়। কিন্তু গোটা ইউনিটের কথা ভেবে ঘণ্টা তিনেক পরই তিনি শুটিং পুনরায় শুরু করেন।

নির্মাতার ভাষ্য, ‘এরপর টানা কয়েকদিন শুট থাকলেও সে কোনও বিরতি নেয়নি বরং কাজ চালিয়ে যায়। অপূর্ব কাজের প্রতি বরাবরই ডেডিকেটেড। সে নিজের আগে অন্য সবার কথা চিন্তা করে। এটাই অপূর্বর গুণ।’

অনুশীলনে সাবিলা নূর ও অপূর্ব অন্যদিকে বিষয়টি নিয়ে জিয়াউল ফারুক অপূর্ব বললেন, ‘একটা কাজের সঙ্গে অনেকগুলো মানুষ জড়িত থাকে। শুধু আমার কথা চিন্তা করলেই তো হবে না। আমার অনেক আগে থেকেই ব্যাকপেইনের সমস্যা। তার মধ্যে ওই দিন ইনজুরড হওয়া, সবকিছু মিলিয়ে কষ্ট হচ্ছিল। পেইন কিলার নেওয়ার পর কিছুটা স্বাভাবিক হই।’

বলা প্রয়োজন, গেলো বছর মুক্তি পাওয়া আলোচিত সিরিজ ‘বুকের মধ্যে আগুন’র পুলিশ চরিত্রটির নাম গোলাম মামুন। সেই চরিত্রকে ঘিরেই এবার স্পিন-অফ সিরিজ বানালেন শিহাব শাহীন। এতে আরও রয়েছেন সাবিলা নূর, ইমতিয়াজ বর্ষণ, নাজমুস সাকিব, সাবরিন আজাদ প্রমুখ। ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৩ জুন সিরিজটি মুক্তি পাবে হইচই-তে।

/কেআই/
সম্পর্কিত
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
কন্যার ছবি প্রকাশ করে যে বার্তা দিলেন অপূর্ব
কন্যার ছবি প্রকাশ করে যে বার্তা দিলেন অপূর্ব
অপূর্বর অভিযোগ সাইবার ক্রাইম ইউনিটে
অপূর্বর অভিযোগ সাইবার ক্রাইম ইউনিটে
লম্বা ছুটি কাটিয়ে দেশে ফেরা
লম্বা ছুটি কাটিয়ে দেশে ফেরা
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি