দেশের পর্দায় মুক্তি পেলো জাহ্নবী-রাজকুমারের ছবিটি

বিনোদন রিপোর্ট
৩১ মে ২০২৪, ১৬:২৩ আপডেট : ৩১ মে ২০২৪, ১৯:০৯

খবরটা আগেই পাওয়া গিয়েছিল। নির্মাতা, প্রযোজক ও আমদানিকারক অনন্য মামুন জানিয়েছিলেন, তিনি নতুন বলিউড ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেবেন। তাও আবার ভারতের সঙ্গে একই দিনে, ৩১ মে।

মাঝে শোনা গিয়েছিল, চলচ্চিত্রের ১৯ সংগঠন এই আমদানিতে সায় দিচ্ছে না। ফলে ছবিটির মুক্তি অনিশ্চিত হয়ে পড়ে। তবে সর্বশেষ খবর হলো, সংগঠনের অনুমতি তো বটে সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েই দেশের পর্দায় উঠেছে ছবিটি। আজ শুক্রবার (৩১ মে) বিকাল থেকে দেশের ২৬টি হলে এই ছবি দেখা যাচ্ছে বলে জানালেন অনন্য মামুন।

যদিও হলের পুরো তালিকা এখনও প্রকাশ করেননি এই পরিবেশক। তবে লায়ন সিনেমাস, সিলভার স্ক্রিন, ব্লকবাস্টার সিনেমাস-সহ বেশ কয়েকটি প্রেক্ষাগৃহের শো শিডিউলে ছবিটির নাম দেখা গেছে।

এছাড়া ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র বিপরীতে ভারতে কোন ছবিটি পাঠানো হয়েছে, সেই তথ্যও রেখেছেন আড়াল। অবশ্য এর আগেও যত হিন্দি ছবি দেশে মুক্তি পেয়েছে, সাফটা চুক্তি মোতাবেক সেগুলোর বিপরীতে বাংলাদেশের কোনও ছবি ভারতে মুক্তির খবর পাওয়া যায়নি।

ছবির আরেকটি দৃশ্য সেন্সর প্রদর্শনীতে দেখার পর নতুন এই ছবি নিয়ে মামুন বলেছেন, ‘কী সুন্দর গল্প! ফাইট নাই, অগোছালো ডায়ালগ নাই, তাও কী সুন্দর গল্পের সিনেমা দেখলাম। পরিবার নিয়ে দেখার সিনেমা, বিশেষ করে মেয়ে বাচ্চাদের নিয়ে একবার হলেও সিনেমাটা দেখা দরকার।’

উল্লেখ্য, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ নির্মাণ করেছেন শরণ শর্মা। এর গল্পটা আবর্তিত হয়েছে মহেন্দ্র ও মহিমা নামের এক দম্পতিকে ঘিরে। যারা দুজনেই ক্রিকেট ভীষণ ভালোবাসেন। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর। আরও আছেন রাজেশ শর্মা, কুমুদ মিশ্রা, অভিষেক ব্যানার্জি প্রমুখ। করন জোহরের সঙ্গে ছবিটি প্রযোজনা করেছে জি স্টুডিওস।

/কেআই/
সম্পর্কিত
‘জাহ্নবী প্রযোজকদের ওপর বাড়তি চাপ দেন না’
‘জাহ্নবী প্রযোজকদের ওপর বাড়তি চাপ দেন না’
সমালোচনার মুখে জাহ্নবী বললেন, ‘আমি মালায়ালি নই’
সমালোচনার মুখে জাহ্নবী বললেন, ‘আমি মালায়ালি নই’
গাছের চরিত্রে অভিনয় করতেও রাজি জাহ্নবী কাপুর!
গাছের চরিত্রে অভিনয় করতেও রাজি জাহ্নবী কাপুর!
কানে জাহ্নবী, সঙ্গে কথিত প্রেমিকও!
কানে জাহ্নবী, সঙ্গে কথিত প্রেমিকও!
বিনোদন বিভাগের সর্বশেষ
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
রাস্তায় ‘ব্যারিকেড’, শিল্পীকে গাড়ি থেকে নামালেন ভক্তরা
রাস্তায় ‘ব্যারিকেড’, শিল্পীকে গাড়ি থেকে নামালেন ভক্তরা
সিনেমার প্রচারণায় শুভশ্রীকে চুমু খেলেন দেব, তোলপাড় নেটদুনিয়া
সিনেমার প্রচারণায় শুভশ্রীকে চুমু খেলেন দেব, তোলপাড় নেটদুনিয়া
শোক কাটিয়ে গানে ফিরলেন সালমা, সঙ্গে পিয়াল হাসান
শোক কাটিয়ে গানে ফিরলেন সালমা, সঙ্গে পিয়াল হাসান
‘হনুমান আংশ ২’তে অক্ষয় কুমার, প্রযোজক বললেন ভিন্ন কথা
‘হনুমান আংশ ২’তে অক্ষয় কুমার, প্রযোজক বললেন ভিন্ন কথা