‘তুফান’ ঝড়ের পরে...

বিনোদন রিপোর্ট
০৪ জুলাই ২০২৪, ১৬:৫৭আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১৭:২১

‘তুফান’ ঝড় অনেকটাই দমে এসেছে প্রেক্ষাগৃহে। তার আগেই ক্যারিয়ারে আরেকটা সফলতার পালক যোগ করে নিলেন নির্মাতা রায়হান রাফী। সঙ্গে ঘোষণা এলো নতুন কাজের।

‘তুফান’ ম্লান হওয়ার আগেই বৃহস্পতিবার (৪ জুলাই) জানান দিলেন নতুন কিছুর। বললেন, এবার বানাচ্ছেন ওয়েব সিরিজ। নাম দিয়েছেন ‘ব্ল্যাক মানি’। রাফী মেধাবী বটে, নিজের ক্যারিয়ারকে টেনে নিচ্ছেন বৈচিত্র্যময় অভিজ্ঞতার মধ্য দিয়ে। তা না হলে ‘তুফান’ ব্লকবাস্টার হিটের পর তিনি আবার ওটিটিতে নিজেকে ফেরাবেন কেন!

রাফীর ভাষ্য, ‘আমি আসলে গল্প বলতে চাই। বিচিত্র সব গল্প। ফলে কোন ফরমেটে, সেটি বিষয় না। আমার কাছে বরাবরই কনটেন্ট গুরুত্বপূর্ণ। আশা করছি এই সিরিজটিও সবার ভালো লাগবে।’

‘পোড়ামন ২’, ‘পরাণ’, ‘দামাল’, ‘সুড়ঙ্গ’ আর ‘তুফান’ নির্মাতা এবারই যে ওটিটিতে পা ফেলছেন, তা কিন্তু নয়। এই ছবিগুলোর ফাঁকেই তিনি নিজেকে জানান দিয়েছেন ওটিটি প্ল্যাটফর্মেও। ‘টান’, ‘ফ্লোর নম্বর সাত’, ‘ফ্রাইডে’র মতো কনটেন্ট বানিয়ে দারুণ প্রশংসিত হয়েছেন নির্মাতা। সেই তালিকায় এবার যুক্ত হচ্ছে ‘ব্ল্যাক মানি’।

না। এখনই এর গল্প বা কাস্টিং নিয়ে কিছু বলছেন না। সিরিজটি প্রকাশ হবে দেশের ওটিটি বঙ্গতে।

রাফী বলেন, ‘বঙ্গর সঙ্গে আমার প্রথম কাজ এটি। সাধারণত যে ধরণের গল্প পর্দায় বলার চেষ্টা করি, এটি সেটি থেকে অনেকটাই ভিন্ন। দেখা যাক।’

সিরিজটি এ বছরই উন্মুক্ত হবে বলে জানান রাফী।

/এমএম/
সম্পর্কিত
‘তাণ্ডব’ তালিকায় যুক্ত হলো আরেক ওটিটি
‘তাণ্ডব’ তালিকায় যুক্ত হলো আরেক ওটিটি
রাফীর নায়িকা তুষি!
রাফীর নায়িকা তুষি!
পাইরেসির কবলে ‘তাণ্ডব’, হুঁশিয়ারি নির্মাতার
পাইরেসির কবলে ‘তাণ্ডব’, হুঁশিয়ারি নির্মাতার
‘শাকিব খানের সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্নের মতো’
‘শাকিব খানের সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্নের মতো’
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প