মা হিসেবে ঐশ্বরিয়ার পথে হাঁটছেন দীপিকা

বিনোদন ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫৫ আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫৫

দীপিকা পাড়ুকোন সম্প্রতি মা হয়েছেন, কোলজুড়ে এসেছে এক কন্যা সন্তান। জানা গেছে, টুকরোকে নিজ হাতেই সামলাচ্ছেন নতুন মা। রাখেননি কোনও সেবিকা।

বলিউড লাইফের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, দীপিকা সম্ভবত তার মেয়েকে লালন-পালনের ক্ষেত্রে ঐশ্বরিয়া রাই বচ্চনের পথ অনুসরণ করছেন। তিনি নাকি মেয়ে বড় করার জন্য আয়া রাখবেন না বরং একজন ‘হ্যান্ড-অন’ মা হবেন অর্থাৎ নিজেই মেয়েকে বড় করে তুলবেন।

শুধু তাই নয়, দীপিকা পাড়ুকোন তার মেয়ের জন্য আলিয়া ভাট বা আনুশকা শর্মার নো-ফটো নীতি অনুসরণ করতে চলেছেন। জানা গিয়েছে, দীপবীর দম্পতি তাদের সন্তানকে আপাতত মিডিয়া থেকে দূরে রাখবে এবং সঠিক সময় হলে টুকরোকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। 

বলিউডের ব্যস্ত এই দম্পতির জীবনে শুরু হয়েছে নতুন অধ্যায়, তাই তা নিয়ে তাদের মধ্যে উত্তেজনা বেশ তুঙ্গে। পাশাপাশি ভক্তরাও তাদের সুন্দর মুহূর্তের নানা ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন! একসঙ্গে তিনজনকে দেখার জন্য এখন থেকে উত্তেজিত হয়ে পড়েছেন অনুরাগীরা।

দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তাদের মেয়ের জন্মের কথা জানালেন। রবিবার ৮ সেপ্টেম্বর প্রথম সন্তানের জন্ম দেন দম্পতি। দীপবীরের কোল আলো করে আসে এক টুকরো ফুটফুটে রাজকন্যা। 

ঐশ্বরিয়া ও দীপিকা কাজের হিসাবে, দীপিকা পাড়ুকোনকে শেষ দেখা গিয়েছিল ‘কল্কি ২৮৯৮ এডি’-তে। জানা গেছে, ২০২৫ সালের মার্চ পর্যন্ত কাজ থেকে আনুষ্ঠানিক বিরতি নিয়েছেন দীপিকা। নিউজ ১৮-এর রিপোর্ট অনুসারে, তার মাতৃত্বকালীন ছুটি চলবে আগামী বছরের মার্চ পর্যন্ত। এর পর তিনি অমিতাভ বচ্চন, কমল হাসান এবং প্রভাসের সঙ্গে ‘কল্কি’-এর সিক্যুয়েলের শুটিংয়ে ব্যস্ত হবেন।

অন্যদিকে, রণবীর সিংকে শিগগিরই ‘সিংহাম এগেইন’-এ দেখা যাবে। তার পাইপলাইনে বহুল প্রতীক্ষিত ছবি ‘ডন ৩’-ও রয়েছে। সেখানে ফারহান আখতারের পরিচালনায় কিয়ারা আদভানি তার বিপরীতে অভিনয় করবেন।

/এসএস/এমএম/
সম্পর্কিত
দীপিকা-রণবীরের দ্বিতীয় মেয়ের নাম কী, জানালেন নিজেরাই
দীপিকা-রণবীরের দ্বিতীয় মেয়ের নাম কী, জানালেন নিজেরাই
প্যারিস ফ্যাশন উইকে নজর কাড়লেন দুই তারকা
প্যারিস ফ্যাশন উইকে নজর কাড়লেন দুই তারকা
ল’রিয়াল প্যারিসের শোতে রাজকীয় কালো সাজে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া রাই
ল’রিয়াল প্যারিসের শোতে রাজকীয় কালো সাজে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া রাই
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েলে নেই দীপিকা, নায়িকার চরিত্রের ভবিষ্যৎ কী
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েলে নেই দীপিকা, নায়িকার চরিত্রের ভবিষ্যৎ কী
বিনোদন বিভাগের সর্বশেষ
তনুশ্রীর বিরুদ্ধে  ‘অপেশাদার’ আচরণের অভিযোগ  
তনুশ্রীর বিরুদ্ধে ‘অপেশাদার’ আচরণের অভিযোগ  
শাড়ি আত্মসাতের মামলা: তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
শাড়ি আত্মসাতের মামলা: তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
মহিলা সমিতির মঞ্চে নাটক মঞ্চায়নের সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি ১০১ শিল্পীর
মহিলা সমিতির মঞ্চে নাটক মঞ্চায়নের সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি ১০১ শিল্পীর
কৃষ্ণবর্ণদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, বিজয়ীরা হবেন ‘বিশ্ব রঙের’ মডেল
কৃষ্ণবর্ণদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, বিজয়ীরা হবেন ‘বিশ্ব রঙের’ মডেল
জন্মদিনে চমক দিলেন পরীমণি, আসছে ‘ফারজানা’
জন্মদিনে চমক দিলেন পরীমণি, আসছে ‘ফারজানা’