সুশান্তর ‘কেদারনাথ’ মুক্তির ৬ বছর, স্মৃতিকাতর সারা

বিনোদন ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৪, ১৮:৫২আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫

সুশান্ত সিং রাজপুত এবং  সারা আলির খান অভিনীত প্রথম সিনেমা  ‘কেদারনাথ’। যে সিনেমাটির মাধ্যমে অভিষেক হয় সারার। সিনেমাটি মুক্তি পেয়েছিলো ২০১৮ সালের এই দিনে (৭ ডিসেম্বর)। দিনটিতে স্মৃতিকাতর সারা আলি খান।

শনিবার (৭ ডিসেম্বর) ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন সারা। অভিনেত্রী মনে করিয়ে দিয়েছেন, আজকে তিনি যেখানে আছেন সবটাই কেদারনাথের জন্য। ভিডিওতে উঠে এসেছে সিনেমার শুট চলাকালীন বিভিন্ন লোকেশনে যাওয়ার দৃশ্য ও স্মৃতিকথা।

ভিডিওর ভয়েসওভারে সারার কণ্ঠস্বর, ‘প্রথমবারের মতো আমি কেদারনাথ গিয়েছিলাম। তখন  আমি অভিনেত্রী ছিলাম না, এমনকি আমি কেমন ছিলাম তাও জানি না। আমি আজকে যা তার সবকিছুই এই জায়গা থেকে এসেছে। অনেক অনেক কৃতজ্ঞতা।’

ভিডিওর ক্যাপশনে সারা লিখেছেন, “কেদারনাথ’ সিনেমার ৬ বছর। মাঝেমাঝে আমার মনে হয় এটা  গতকালের, আবার মাঝেমাঝে মনে হয় এই অনুভূতি জীবনব্যাপী চলমান। আমাকে তৈরি করার জন্য এবং সারাজীবন স্মৃতি তৈরির জন্য ধন্যবাদ।”

View this post on Instagram
 
A post shared by Sara Ali Khan (@saraalikhan95)

ভিডিওর একদম শেষে ‘কেদারনাথ’ সিনেমার কিছু দৃশ্য জুড়ে দেওয়া হয়েছে, যেখানে সুশান্ত সিং রাজপুতের সাথে সারা অভিনয় করেছিলেন।     
‘কেদারনাথ’ সিনেমাটি নির্মাণ করেন অভিষেক কাপুর। সিনেমাটি ২০১৩ সালে উত্তরাখন্ডে হওয়া ব্যাপক বন্যার বিষয়বস্তু নিয়ে নির্মিত হয়েছিলো।

বলা দরকার,সুশান্ত সিং রাজপুত ২০২০ সালের ১৪ জুন মারা যান। 

সুত্র: পিংকভিলা 

/সিবি/এমএম/
সম্পর্কিত
বলিউডের সবচেয়ে পাওয়ার কাপল সাইফ-কারিনা: সারা আলি খান
বলিউডের সবচেয়ে পাওয়ার কাপল সাইফ-কারিনা: সারা আলি খান
মুক্তির আগেই কোটি টাকার ঘরে ‘স্কাই ফোর্স’  
মুক্তির আগেই কোটি টাকার ঘরে ‘স্কাই ফোর্স’  
নিজের যে স্বভাব লুকিয়ে রাখেন সারা
নিজের যে স্বভাব লুকিয়ে রাখেন সারা
প্রেম গুঞ্জনের মধ্যে সারার মুখে বিয়ের কথা!
প্রেম গুঞ্জনের মধ্যে সারার মুখে বিয়ের কথা!
বিনোদন বিভাগের সর্বশেষ
শাহরুখ খান উদারতা দিয়েই মানুষকে লজ্জায় ফেলে দেন, আরশাদ ওয়ারসি
শাহরুখ খান উদারতা দিয়েই মানুষকে লজ্জায় ফেলে দেন, আরশাদ ওয়ারসি
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
গৃহপরিচারিকা থেকে ‘সেক্স সিম্বল’, মাত্র ৩৫ বছরে রহস্যময় মৃত্যু নায়িকার
গৃহপরিচারিকা থেকে ‘সেক্স সিম্বল’, মাত্র ৩৫ বছরে রহস্যময় মৃত্যু নায়িকার