প্রকাশ্যে শাকিব খানের বিপিএল চমক (ভিডিও)

বিনোদন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২৪, ২২:২০আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:১২

অবশেষে প্রকাশ্যে এলো বিপিএল এবারের আসরের সবচেয়ে আলোচিত দল ‘ঢাকা ক্যাপিটালস’-এর অফিশিয়াল থিম সং। যে আলোচনার কেন্দ্রতে ছিলেন শাকিব খান ও একঝাঁক তারকা।

৩০ ডিসেম্বর সন্ধ্যায় এসকে ফিল্মস-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়া এই গানচিত্রে যেন নতুন অবতারে ধরা দিয়েছেন ঢাকাই কিং। সঙ্গে ছিলো একঝাঁক নায়ক-নায়িকার ছন্দময় গ্ল্যামারাস উপস্থিতি।

বলা হচ্ছিলো, এটি হচ্ছে এবারের বিপিএল আসরের সবচেয়ে ব্যয়বহুল থিম সং। প্রকাশের পর সেই ঝলকটিই দেখেছে দর্শকরা। যার শুরুটা হয় শাকিব খানের জয় ছিনিয়ে আনার সংলাপ দিয়ে। তিনি বলেন, ‘যতবার দাঁড়িয়েছি একসাথে, ততবারই এনেছি জয়। জয় ছাড়া ভাবতে শিখিনি কিছুই, তাই সেই লক্ষ্যে আরও একবার।’

এতে তারকা শিল্পীদের পাশাপাশি দেখা গেছে ঢাকা ক্যাপিটালস-এর কয়েকজন ক্রিকেটারকেও। শাকিব খান ছাড়াও শিল্পীদের মধ্যে রয়েছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, ইমন, পূজা চেরী, দীঘি, স্পর্শিয়া, সারিকা সাবা, মানতাশা ও ইরফান সাজ্জাদদের।

রাসেল মাহমুদ রুশোর কথায় থিম সং-এর সুর ও কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান। ভিডিও নির্মাণ করেছেন রাকিব আহমেদ।

বলা দরকার, ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবারের বিপিএল আসর।

/এমএম/
সম্পর্কিত
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প