চিরনিদ্রায় নায়িকা তানিন সুবহা

বিনোদন রিপোর্ট
১০ জুন ২০২৫, ২১:২১আপডেট : ১০ জুন ২০২৫, ২১:৫৬

তরুণ চিত্রনায়িকা তানিন সুবহা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৩১ বছর।

মঙ্গলবার (১০ জুন) রাতে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনিবাহী পরিষদের সদস্য সনি রহমান তার মৃত্যুর বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘রাত ৭টা ৫৭ মিনিটে তানিন সুবহার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। এরপর কর্তব‍্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

এর আগে, গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন সুবহা। এরপর আফতাবনগরে তার বাসার কাছের একটি হাসপাতালে চিকিৎসা নেন। পরে অবস্থার অবনতি হলে কয়েক দিন ধরে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন এই অভিনেত্রী।

তানিন সুবহা বিজ্ঞাপনচিত্র দিয়ে শোবিজে আসেন। এরপর অভিনয় করেন নাটক-সিনেমায়। 'মাটির পরী' সিনেমা দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়।

তার অকাল মৃত‍্যুতে শোকের ছায়া নেমে আসে মিডিয়ায়। অনেকেই সহানুভূতি প্রকাশ করছেন তানিন সুবহার পরিবারের প্রতি।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ এক পরিবারের ৩ জনের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ এক পরিবারের ৩ জনের মৃত্যু
প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ, কীভাবে হলো মৃত্যু?
প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ, কীভাবে হলো মৃত্যু?
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর