বাউল তোমায় ভয় পেয়েছে তারা: সায়ান

বিনোদন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৫, ১৬:৪১ আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১৬:৪১

বাউল আবুল সরকারকে গ্রেফতারের পর থেকেই অনলাইন-অফলাইনে সমালোচনার ঝড় উঠেছে। একই সুরে বাউলের মুক্তির দাবি জানিয়ে একটি গান বাঁধলেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান।

গানটির শিরোনাম ‘বাউল তোমায় ভয় পেয়েছে তারা’। সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে এটি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন সায়ান। পাশাপাশি লাইভ রেকর্ড করা এই গান নিজের ফেসবুক ওয়ালেও শেয়ার করেছেন।

কথাগুলো এমন—‌‘বাউল তোমার ঘর পোড়ালো কারা/ বাউল তোমায় ভয় কেন পায় তারা’। গানটি প্রকাশ করে ক্যাপশনে সায়ান লিখেছেন, ‘মহারাজ আবুল সরকারের মুক্তি চাই।’

এর আগে, বাউল শিল্পীদের ওপর হামলার বিচার এবং বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় গণতান্ত্রিক ছাত্রজোটের উদ্যোগে আয়োজিত একটি মিছিল-সমাবেশেও উপস্থিত ছিলেন সায়ান। বলা ভালো, অন্যায়-অবিচারের বিরুদ্ধে বরাবরই প্রতিবাদী কণ্ঠস্বর ফারজানা ওয়াহিদ সায়ান। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধেও প্রতিবাদ মিছিলে তিনি ছিলেন সামনের সারিতে। বিভিন্ন সময়ে তিনি প্রতিবাদ তুলেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও।

/এমএম/
সম্পর্কিত
ভালোবাসারে কেউ ‘দাবায়া রাখতে পারবা না’: সায়ান
ভালোবাসারে কেউ ‘দাবায়া রাখতে পারবা না’: সায়ান
আমরা জুলাই বিক্রি করি না বন্ধু: সায়ান
আমরা জুলাই বিক্রি করি না বন্ধু: সায়ান
সবাইকে এনসিপি-জামায়াত থেকে দূরে থাকতে বললেন সায়ান
সবাইকে এনসিপি-জামায়াত থেকে দূরে থাকতে বললেন সায়ান
মব জাস্টিস নিয়ে প্রশ্ন তুললেন সায়ান
মব জাস্টিস নিয়ে প্রশ্ন তুললেন সায়ান
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম প্রেমের চিঠি কী করেছিলেন প্রভা
প্রথম প্রেমের চিঠি কী করেছিলেন প্রভা
ছেলেদেরই সব মজা করতে হবে কেন: শোভিতা ধুলিপালা
ছেলেদেরই সব মজা করতে হবে কেন: শোভিতা ধুলিপালা
বিজেপি সাংসদের চ্যালেঞ্জে হৃতিকের প্রতিক্রিয়া, ‘এটা কি সত্যি?’
বিজেপি সাংসদের চ্যালেঞ্জে হৃতিকের প্রতিক্রিয়া, ‘এটা কি সত্যি?’
নেটপাড়ার নতুন ‘ক্রাশ’, কে এই তানিয়া মিশ্রা
নেটপাড়ার নতুন ‘ক্রাশ’, কে এই তানিয়া মিশ্রা
আদালত থেকে বের হয়ে কী বললেন তানজিন তিশা
আদালত থেকে বের হয়ে কী বললেন তানজিন তিশা