‘তারা নিজেরা নিজেরাই খেলবে, যেমন ইন্ডিয়া বনাম ভারত’

বিনোদন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২৬, ২০:২৩আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ২২:৩২

পেসার মোস্তাফিজুর রহমানকে অনুষ্ঠিতব্য আইপিএল আসরে নিয়েও হঠাৎ বাদ দেওয়ার ঘটনায় তুমুল জটিলতা সৃষ্টি হয়েছে দুই দেশে। এমনকি সেটি গড়িয়েছে আইসিসি হেড কোয়ার্টারেও।

কারণ কট্টর হিন্দুত্ববাদীদের দাবির মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে বাংলাদেশের মোস্তাফিজকে নিতে অপারগতা জানিয়েছে শাহরুখ খানের কেকেআর। এ নিয়ে সামাজিকমাধ্যমেও বইছে সমালোচনার ঝড়। 

বিষয়টি নিয়ে অনেকের পাশাপাশি সরব হয়েছেন বাংলার জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতিও। রবিবার (৪ জানুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, ‘একসময় ইন্ডিয়া কারও সাথে ক্রিকেট খেলবে না, তারা নিজেরা নিজেরাই খেলবে... যেমন ইন্ডিয়া বনাম ভারত।’

বাউলের এমন মজার পোস্টে হইচই পড়ে যায় সামাজিকমাধ্যমে।

জানা দরকার, ভারতীয় ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি আইপিএল-এ বলিউড সুপারস্টার শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। এরপরই সেই দেশের উগ্র হিন্দুত্ববাদীরা অভিনেতার নানা সমালোচনা করতে থাকেন, এমনকি তাকে হুমকিও দেওয়া হয়। পাশাপাশি সেসব কট্টরবাদী গোষ্ঠীগুলো মোস্তাফিজকে বাদ দেওয়ার দাবি জানায়।

এরই ধারাবাহিকতায় গত ৩ জানুয়ারি কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।  

এই জেরে আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ছাড়া বাংলাদেশে যেন আইপিএল সম্প্রচার বন্ধ থাকে, এই অনুরোধ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ৩ পেসারের বড় লাফ 
ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ৩ পেসারের বড় লাফ 
মোস্তাফিজদের দলের মালিকানা কিনলেন বেলিংহাম
মোস্তাফিজদের দলের মালিকানা কিনলেন বেলিংহাম
নাহিদ-শরিফুলদের কাছে মোস্তাফিজদের হার 
নাহিদ-শরিফুলদের কাছে মোস্তাফিজদের হার 
বল টেম্পারিং করে এবার নিষেধাজ্ঞার মুখে মোস্তাফিজদের সতীর্থ
বল টেম্পারিং করে এবার নিষেধাজ্ঞার মুখে মোস্তাফিজদের সতীর্থ
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান