প্রশ্ন যখন ঐশ্বরিয়ার কাছে পুরস্কারের মতো!

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ মে ২০২৩, ২০:০০আপডেট : ১৯ মে ২০২৩, ২০:০৫

প্রতি বছরই কান চলচ্চিত্র উৎসবে সৌন্দর্যের দূতি ছড়ান বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। রেড কার্পেটে হাঁটার সময় তার সাজপোশাক নিয়েও চর্চা হয়। এ বছরও ‘কান’-এ নজর কাড়লেন তিনি।

মূল অনুষ্ঠানে আত্মপ্রকাশ করার আগে মর্যাদাপূর্ণ এই উৎসবে সাক্ষাৎকার দিলেন ‘বিশ্ব সুন্দরী’। নিজের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘পন্নিয়িন সেলভান ২’ নিয়েও কথা বলেছিলেন তিনি। তামিল এই সিনেমায় নন্দিনী এবং তার মা মন্দাকিনী দেবীর দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া। এতে তার অভিনয় প্রশংসাও কুড়িয়েছে। কিন্তু এই সম্মান তো বলিউড থেকেও আসতে পারতো? পেতে পারতেন এমন কোনও ওজনদার চরিত্রের প্রস্তাব।

কানের লাল গালিচায় ঐশ্বরিয়া

হিন্দি ছবির বহুমাত্রিক, গভীর চরিত্রে অভিনয়ের প্রস্তাব কেন পান না ঐশ্বরিয়া? অথচ এমনই এক চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেন দক্ষিণে! এমন প্রশ্নে অভিনেত্রীর জবাব, ‘আমি জানি, কিছু অনুচ্চারিত প্রশ্ন আমার ক্ষেত্রে সব সময়ই ওঠে। আমি বলবো, আমরা সকলেই সৃজনশীল। যখন সব কিছু খুব ভালো চলে, মনে হয় একদম ঠিক আছে সব। সমালোচক এবং দর্শকদের ভালো লাগে। সেটা এক ধরনের উদ্দীপনা জোগায়। আমার মনে হয়, পুরস্কারপ্রাপ্তির মতো আনন্দের মুহূর্ত তৈরি হয় এমন প্রশ্ন উঠলে।’

ঐশ্বরিয়া আরও বলেন, “মণি রত্নম বা তার মতো পরিচালকদের কুর্নিশ করি এই জন্য যে, এই রকম একটা সৃষ্টি তারা করতে পারেন। তাদের সঙ্গে কাজ করাও তাই খুব আনন্দের। যখন সেই ছবির এমন একটা ফলাফল পাওয়া যায়, মনে হয় এরকম একটা কাজ করতে পেরে গর্বিত হয়েছি। ‘পন্নিয়িন সেলভান’-এর কাজ আমাদের অসম্ভব তৃপ্তি দিয়েছে, এ বিষয়ে কোনও সন্দেহ নেই।”

সূত্র: আনন্দবাজার

/আরআইজে/
সম্পর্কিত
ঐশ্বরিয়ার ‘ইমেজ নষ্ট’ করতে চেয়েছিলেন সুভাষ ঘাই, কেন
ঐশ্বরিয়ার ‘ইমেজ নষ্ট’ করতে চেয়েছিলেন সুভাষ ঘাই, কেন
ঐশ্বরিয়াকে কটাক্ষ, ২৭ বছর পর কড়া জবাব সঞ্জয় লীলা বানসালির
ঐশ্বরিয়াকে কটাক্ষ, ২৭ বছর পর কড়া জবাব সঞ্জয় লীলা বানসালির
যে নেকলেস গলায় পরে কানে ঝলমলে ঐশ্বরিয়া 
যে নেকলেস গলায় পরে কানে ঝলমলে ঐশ্বরিয়া 
একাডেমি জাদুঘরে সত্যজিৎ-শ্যাম বেনেগালদের সিনেমা  
একাডেমি জাদুঘরে সত্যজিৎ-শ্যাম বেনেগালদের সিনেমা  
বিনোদন বিভাগের সর্বশেষ
বক্স অফিসের পর এবার ওটিটিতেও ধাক্কা খেল ‘টক্সিক’
বক্স অফিসের পর এবার ওটিটিতেও ধাক্কা খেল ‘টক্সিক’
‘নারীদের অপমান নয়’, কড়া বার্তা বিজয়ের
‘নারীদের অপমান নয়’, কড়া বার্তা বিজয়ের
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার বিষয়ে যা বললেন তার স্ত্রী
দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার বিষয়ে যা বললেন তার স্ত্রী
মুসলিম হওয়ায় দিলীপ কুমারকে ‘হে রাম’ বলতে বাধা দেয় সেন্সর বোর্ড, মধ্যস্থতা করেন নেহেরু
মুসলিম হওয়ায় দিলীপ কুমারকে ‘হে রাম’ বলতে বাধা দেয় সেন্সর বোর্ড, মধ্যস্থতা করেন নেহেরু