বাবা হারালেন রায়হান রাফী

বিনোদন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২৫, ১২:৫৫আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৮:২০

মারা গেছেন নির্মাতা রায়হান রাফীর বাবা সিরাজ উদ্দিন চৌধুরী (ইন্নালিল্লাহি ... রাজিউন)। রবিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৩৪ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

খবরটি নিশ্চিত করেন অভিনেত্রী তমা মির্জা। সোমবার (১৩ জানুয়ারি) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি সবাইকে অবগত করেন তিনি।  

পোস্টে তমা লেখেন, ‘রায়হান রাফীর আব্বু আমাদের মাঝে আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাত ২টা ৩৪ মিনিটে আংকেল ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন।’  

তমা মির্জা আরও লেখেন, এমন কিছুও যে লিখে জানাতে হবে, কল্পনাও করিনি। আংকেলকে সিলেটে উনাদের পারিবারিক কবরস্থানে আগামীকাল মঙ্গলবার দাফন করা হবে। আন্টির জন্য, রাফীর জন্য, আপুদের জন্য- গোটা পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন এই কঠিন সময়ে তারা ভেঙে না পড়ে। মাটির মতো মানুষটাকে আল্লাহ তার কাছে ভালো রাখবেন, ইনশাআল্লাহ।’

বলা প্রয়োজন, রায়হান রাফীর বাবা সিরাজ উদ্দিন চৌধুরী বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। কয়েক মাসে তার শারীরিক অবস্থা অনেক বেশি খারাপ হলে হাসপাতালে ভর্তি হন। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
‘তাণ্ডব’ তালিকায় যুক্ত হলো আরেক ওটিটি
‘তাণ্ডব’ তালিকায় যুক্ত হলো আরেক ওটিটি
রাফীর নায়িকা তুষি!
রাফীর নায়িকা তুষি!
পাইরেসির কবলে ‘তাণ্ডব’, হুঁশিয়ারি নির্মাতার
পাইরেসির কবলে ‘তাণ্ডব’, হুঁশিয়ারি নির্মাতার
‘শাকিব খানের সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্নের মতো’
‘শাকিব খানের সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্নের মতো’
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প