‘ফ্লাওয়ার ফেস্ট’ মাতাবেন জেমস, সঙ্গে ৭ ব্যান্ড

বিনোদন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৫, ১৭:০২আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১৮:৫৬

আবারও মঞ্চ মাতাতে প্রস্তুত কণ্ঠশিল্পী জেমস। এই রকস্টার এবার পারফর্ম করবেন চট্টগ্রামে আয়োজিত ‘ফ্লাওয়ার ফেস্ট’-এর ‘গালা নাইট’ কনসার্টে। ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে কনসার্টটি অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসন চট্টগ্রামের এ আয়োজনে নগর বাউলের পাশাপাশি পারফর্ম করবে এ সময়ের আলোচিত আরও ৭টি ব্যান্ড। তালিকায় রয়েছে- আর্টসেল, শিরোনামহীন, লালন, আভোয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদ ও তীরন্দাজ।

আয়োজকরা জানান, চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্কে মাসব্যাপী ‘ফ্লাওয়ার ফেস্ট’র আয়োজন করা হয়েছে। এই ফুল উৎসবের সমাপনী দিনে অনুষ্ঠিত হবে ‘গালা নাইট’ কনসার্ট। সব শ্রেণির দর্শকের জন্য কনসার্ট  উন্মুক্ত থাকবে।

এদিন বিকেলে দর্শকের জন্য স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে ব্যান্ডগুলোর পরিবেশনা। 

৭টি ব্যান্ডের পরিবেশনা শেষে শো-স্টপার হিসেবে ব্যান্ড নগর বাউল সদস্যদের সঙ্গে মঞ্চে উঠবেন দেশসেরা রকস্টার জেমস।

/সিবি/
সম্পর্কিত
পুত্রের হাতে ড্রামস স্টিক তুলে দিলেন জেমস
পুত্রের হাতে ড্রামস স্টিক তুলে দিলেন জেমস
অনুষ্ঠানস্থলে ছিলেন না জেমস, ভয়ংকর অভিজ্ঞতায় শ্রাবণ্য
অনুষ্ঠানস্থলে ছিলেন না জেমস, ভয়ংকর অভিজ্ঞতায় শ্রাবণ্য
জেমসের কনসার্টে উচ্ছৃঙ্খল জনতার হামলা, আহত ২৫
জেমসের কনসার্টে উচ্ছৃঙ্খল জনতার হামলা, আহত ২৫
বিয়ে ও বাচ্চার খবর জানালেন জেমস
বিয়ে ও বাচ্চার খবর জানালেন জেমস
বিনোদন বিভাগের সর্বশেষ
মুক্তি পেলো বিজয় থালাপতির শেষ সিনেমা, দর্শকদের প্রতিক্রিয়া কী
মুক্তি পেলো বিজয় থালাপতির শেষ সিনেমা, দর্শকদের প্রতিক্রিয়া কী
আমি সবাইকে বলি, একবার বাংলাদেশে যাও: আতিফ আসলাম
আমি সবাইকে বলি, একবার বাংলাদেশে যাও: আতিফ আসলাম
ঢাকায় গানের সপ্তাহ: রুনা লায়লা-আতিফ আসলামসহ কার কী আয়োজন
ঢাকায় গানের সপ্তাহ: রুনা লায়লা-আতিফ আসলামসহ কার কী আয়োজন
সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে আলিয়া ভাটের সমর্থন
সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে আলিয়া ভাটের সমর্থন
বাংলাদেশের ব্যান্ড চিরকুট-এর সঙ্গে গান তৈরিতে আগ্রহী বিশ্বখ্যাত ওয়ার্নার ব্রাদার্স মিউজিক
বাংলাদেশের ব্যান্ড চিরকুট-এর সঙ্গে গান তৈরিতে আগ্রহী বিশ্বখ্যাত ওয়ার্নার ব্রাদার্স মিউজিক