কেমন আছেন ফরিদা পারভীন?

বিনোদন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১৩

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সংগীতশিল্পী ফরিদা পারভীন। তবে তিনি এখন আগের চেয়ে একটু ভালো আছেন। শ্বাসকষ্ট কমেছে। কিন্তু এখনও তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে খবরটি জানিয়েছেন তার চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী।

এদিকে শিল্পীর স্বামী একুশে পদকপ্রাপ্ত বংশীবাদক গাজী আবদুল হাকিম জানান, চিকিৎসক জানিয়েছেন, ফরিদা পারভীনের শরীরের অবস্থা আগের চেয়ে একটু ভালো। আরও ভালো না হওয়া পর্যন্ত তাকে আইসিইউতেই রাখতে হবে।

সংগীতশিল্পী ফরিদা পারভীন শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে তীব্র শ্বাসকষ্ট নিয়ে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

ফুসফুসে পানি জমাসহ আরও কিছু জটিলতা রয়েছে তার। চিকিৎসকের পরামর্শে শিল্পীকে আইসিইউতে ভর্তি করা হয়।

জানা যায়,  ফরিদা পারভীন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও থাইরয়েডের সমস্যায় ভুগছেন। বার্ধক্যজনিত কিছু সমস্যাও আছে। বর্তমানে বক্ষব্যাধি, কিডনি ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আছেন তিনি।

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প