আবারও একসঙ্গে ফুয়াদ-ইমরান

বিনোদন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৩

আট বছর পর আবারও জুটি বেঁধেছেন ফুয়াদ আল-মুক্তাদির ও ইমরান মাহমুদুল। এরই মধ্যে প্রকাশ করেছেন তাদের নতুন গান ‘মন বুঝলি না’।

গানটির কথা লিখেছেন আবদার রহমান। সুর করেছেন ফুয়াদ আল-মুক্তাদির। যৌথভাবে সংগীতায়োজন করেছেন ফুয়াদ ও সঞ্জয়। সৈকত রেজার পরিচালনায় গানের ভিডিওতে মডেল হয়েছেন সুমনা।

সম্প্রতি শিল্পী ইমরান মাহমুদুলের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। প্রকাশের পরপরই গানটি শ্রোতাদের মাঝে সাড়া ফেলতে শুরু করে। দুই দিনের মাথায় ছয় মিলিয়নের বেশি শ্রোতা গানটি শুনেছেন।

আট বছর পর ফুয়াদের সঙ্গে কাজ করা প্রসঙ্গে গণমাধ্যমকে ইমরান বলেন, “২০১৭ সালে ফুয়াদ আল-মুক্তাদিরের সুর ও সংগীতায়োজনে ‘ধোঁয়া’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছিলাম। আবদার রহমানের লেখা সেই গান অনেকের মনে ছাপ ফেলেছিলো। তখন  থেকেই অনেকে চাইছিলেন, আমরা একসঙ্গে আরও কিছু কাজ করি। কিন্তু দু’জনের অবস্থান দুই দেশে হওয়ায় নিয়মিত কাজের সুযোগ ছিল না। কিন্তু কাজ করার ইচ্ছা দু’জনেরই ছিল। তাই এতদিন পরে আবার নতুন আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে ওঠা।”

উল্লেখ্য, সৈকত রেজার পরিচালনায় গানের ভিডিওতে মডেল হয়েছেন সুমনা।

 

 

/সিবি/
সম্পর্কিত
সিনেমা ছাপিয়ে আলোচনায় নাটকের গান!
সিনেমা ছাপিয়ে আলোচনায় নাটকের গান!
শাকিব ভাবছেন, জ্যোতির্ময়ী মানুষ নাকি ‘পরী’
শাকিব ভাবছেন, জ্যোতির্ময়ী মানুষ নাকি ‘পরী’
নানা চমক নিয়ে ‘ইমরান-শো’
নানা চমক নিয়ে ‘ইমরান-শো’
বাবা হলেন ইমরান মাহমুদুল
বাবা হলেন ইমরান মাহমুদুল
বিনোদন বিভাগের সর্বশেষ
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ