হাসপাতালে এ আর রহমান

বিনোদন ডেস্ক
১৬ মার্চ ২০২৫, ১২:১৩আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১৪:১৮

হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় এ আর রহমানকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করছেন।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুসারে, রহমানকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে এবং ডাক্তাররা ইকোকার্ডিওগ্রাম এবং ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গায়ক আজ রবিবার (১৬ মার্চ) সকাল ৭:৩০ টার দিকে হাসপাতালে আসেন। চিকিৎসা বিশেষজ্ঞরা তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। প্রয়োজনে একটি অ্যাঞ্জিওগ্রাম করার কথা বলেছেন।

তবে ভারতের আরেকটি গণমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদন অনুসারে, এ আর রহমানকে ডিহাইড্রেশনের কারণে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন যে, তিনি সম্প্রতি লন্ডন থেকে ফিরে এসে অসুস্থ বোধ করার পর চিকিৎসা নিতে আসেন।

প্রতিবেদনে বলা হয়, ‘তিনি লন্ডন থেকে ফিরে এসে অসুস্থ বোধ করছিলেন। তাই তিনি গত রাতে (শনিবার) চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন। ডাক্তারদের মতে, এটি ডিহাইড্রেশনের কারণে হয়েছিলো, কারণ তিনি রমজানের জন্য রোজা রেখেছিলেন।’

এ আর রহমানের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে ডাক্তাররা আশ্বস্ত করেছেন যে, তিনি এখন আগের চেয়ে ভালো আছেন এবং বিপদমুক্ত।

সূত্র: পিংকভিলা

/সিবি/
সম্পর্কিত
রাহমানকে কঙ্গনা: ‌‘আপনার মতো বিদ্বেষপূর্ণ মানুষ দেখিনি’
রাহমানকে কঙ্গনা: ‌‘আপনার মতো বিদ্বেষপূর্ণ মানুষ দেখিনি’
‘সাম্প্রদায়িক’ মন্তব্য করে তোপের মুখে রাহমান
‘সাম্প্রদায়িক’ মন্তব্য করে তোপের মুখে রাহমান
বলিউডে অনুপস্থিত রাহমান: ‘হয়তো এটা সাম্প্রদায়িক বিষয়’
বলিউডে অনুপস্থিত রাহমান: ‘হয়তো এটা সাম্প্রদায়িক বিষয়’
একসঙ্গে দেখা যাবে রাহমান এবং বিটিএসের জে-হোপকে?
একসঙ্গে দেখা যাবে রাহমান এবং বিটিএসের জে-হোপকে?
বিনোদন বিভাগের সর্বশেষ
রুশ হামলার মধ্যেই ইউক্রেনের বক্সিং ক্লাবে অ্যাঞ্জেলিনা জোলি, জানতেন না মালিক
রুশ হামলার মধ্যেই ইউক্রেনের বক্সিং ক্লাবে অ্যাঞ্জেলিনা জোলি, জানতেন না মালিক
উত্তম কুমারের জন্মশতবর্ষে ভারত সরকারের বিশেষ উদ্যোগ, আসছে রুপার স্মারক মুদ্রা
উত্তম কুমারের জন্মশতবর্ষে ভারত সরকারের বিশেষ উদ্যোগ, আসছে রুপার স্মারক মুদ্রা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
ভারতে ঝড় তুলেছে যে চীনা রোমান্টিক সি-ড্রামা
ভারতে ঝড় তুলেছে যে চীনা রোমান্টিক সি-ড্রামা
অমিতাভের হটসিটে এবার জুয়াড়ি, কেবিসির অর্থে ঋণ শোধ করতে চান তিনি
অমিতাভের হটসিটে এবার জুয়াড়ি, কেবিসির অর্থে ঋণ শোধ করতে চান তিনি