নিজামীর ফাঁসি: ইউরোপের নীরবতার সমালোচনায় এরদোয়ান

বিদেশ ডেস্ক
১৬ মে ২০১৬, ১০:১৭আপডেট : ১৬ মে ২০১৬, ২২:৩৭

জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ফের ক্ষোভ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। এবার এ ইস্যুতে ইউরোপের নীরবতার কঠোর সমালোচনা করলেন তিনি। এরদোয়ানের ভাষায়, মৃত্যুদণ্ড ইস্যুতে এটা পশ্চিমাদের ‘দ্বৈত নীতি’।

রবিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে বিষয়টি নিয়ে কথা বলেন এরদোয়ান। তিনি বলেন, ‘আপনারা যদি রাজনৈতিক মৃত্যুদণ্ডের বিরোধী হন, তাহলে মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে কেন এখনও চুপ করে আছেন; যিনি কয়েকদিন আগে শহীদ হয়েছেন।’

এরদোয়ান প্রশ্ন রাখেন, ‘আপনারা কি ইউরোপ থেকে কিছু শুনেছেন? ... না। এটাকে কি দ্বৈত নীতি বলে না?’

নিজামীর ফাঁসি: ইউরোপের নীরবতার সমালোচনায় এরদোয়ান

এর আগে মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের ঘটনায় বাংলাদেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দেয় তুরস্ক। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি’র খবরে বলা হয়, ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত দেউরিম ওজতুর্ককে নিজামীর ফাঁসির বিষয়ে আলোচনার জন্য আঙ্কারায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছে। তবে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, নিজামীর ফাঁসি কার্যকর করার পর ঢাকা থেকে তুরস্কের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হয়েছে।

তুর্কি রাষ্ট্রদূত প্রত্যাহারের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, তুরস্কের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের তথ্যটি সঠিক নয়। তুরস্কের রাষ্ট্রদূত দেউরিম ওজতুর্ক কয়েক দিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে জানান, ১২ মে তিনি ঢাকার বাইরে যাচ্ছেন। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে কে দায়িত্ব পালন করবেন, সেটিও তিনি উল্লেখ করেছেন। তা ছাড়া কোনও দেশ তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করলে আনুষ্ঠানিকভাবে জানানোর কথা। তুরস্ক তেমন কিছু বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানায়নি।

উল্লেখ্য, ১০ মে ২০১৬ দিবাগত রাত ১২টা ১০ মিনিটে মুক্তিযুদ্ধের সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়। এরপর থেকেই অব্যাহতভাবে প্রতিক্রিয়া দেখিয়ে আসছে তুরস্ক।

/এমপি/

সম্পর্কিত
ইউক্রেনের পরিবহন খাতে রাশিয়ার হামলায় নিহত ২
গ্রিনল্যান্ডে দুটি সামরিক ঘাঁটি নির্মাণ করবে যুক্তরাষ্ট্র
ভ্যানের গতিবিধিতে সন্দেহ, তল্লাশিতে মিললো ৬৭ হাজার রুপার মুদ্রা
সর্বশেষ খবর
পল্টন থেকে গুলিস্তানে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
পল্টন থেকে গুলিস্তানে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
বাংলাদেশ থেকে জর্জিয়া ভ্রমণ: কম খরচে ৭ দিনের ট্যুর পরিকল্পনা
বাংলাদেশ থেকে জর্জিয়া ভ্রমণ: কম খরচে ৭ দিনের ট্যুর পরিকল্পনা
ধূসর শৈশবের অদৃশ্য কফিন
ধূসর শৈশবের অদৃশ্য কফিন
যেভাবে বাংলার নায়িকা হয়ে উঠলেন মুম্বাইয়ের মেয়েটি
যেভাবে বাংলার নায়িকা হয়ে উঠলেন মুম্বাইয়ের মেয়েটি
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত