ভারতের কেন্দ্রীয় অস্ত্রাগারের আগুনে মৃতের সংখ্যা বেড়ে ২০

বিদেশ ডেস্ক
৩১ মে ২০১৬, ১৩:৪১আপডেট : ৩১ মে ২০১৬, ১৩:৫০

ভারতের কেন্দ্রীয় অস্ত্রাগারের আগুনে মৃতের সংখ্যা বেড়ে ২০ মহারাষ্ট্রে ভারতের কেন্দ্রীয় অস্ত্রাগারের ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে  ২০ জনে দাঁড়িয়েছে৷ এদের মধ্যে রয়েছেন দুই কর্মকর্তা৷ বাকীরা ডিএসসি জওয়ান বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এশীয় সংবাদের দিল্লিভিত্তিক সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) এই খবর নিশ্চিত করেছে। তবে ঘটনার কারণ দুর্ঘটনা নাকি এই অগ্নিকাণ্ড পরিকল্পিত তা এখনও জানা যায়নি। 

এর আগে এক টুইটার বার্তায় এ ঘটনায় ১৯ জনের নিহত হওয়ার কথা জানিয়েছিল এএনআই। এদের মধ্যে ১৭ হন ডিএসসি জওয়ান আর ২ জন কর্মকর্তা ছিলেন।  
দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন সেনাকর্মী৷ তাঁদের অবস্থা গুরুতর৷ আহত সেনাকর্মীদের চিকিৎসা চলছে৷ক্ষয়ক্ষতি এড়াতে অস্ত্রাগার সংলগ্ন এলাকার এক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে৷ভোর রাতে এই অগ্নিকাণ্ডের জেরে অস্ত্রাগার সংলগ্ন এলাকায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক। উদ্ধারকাজে নেমেছেন জওয়ানরা৷ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলের ১০টি ইঞ্জিন। 
সোমবার গভীর রাতে প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলার পুলগাঁওয়ের এই অস্ত্রাগারটি৷পরপর আরও কয়েকটি বিস্ফোরণ হয়৷ আগুন ছড়িয়ে পড়ে। কিছু সময় পার হতেই বোঝা যায় ঘটনার ব্যাপকতা৷
বিস্ফোরণের কারণ শনাক্ত করতে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর৷  প্রধানমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর ও স্থলসেনা প্রধান দলবীর সিং সুহাগ। মৃতদের আত্মার শান্তি কামনা করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্ধারকাজে সাহায্যের আশ্বাস দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

ঠিক কী থেকে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি ৷ পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে ৷ সূত্র: এএনআই 

/বিএ/

সম্পর্কিত
আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের
ভারত সীমান্তে শক্তি বাড়াচ্ছে চীন, স্যাটেলাইটে ধরা পড়লো জে-২০ যুদ্ধবিমান
মোদির কাছে ক্ষমা চেয়েছে মেটা
সর্বশেষ খবর
জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, শুরু করলেন কার্যক্রম
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, শুরু করলেন কার্যক্রম
মাদ্রাসার শিক্ষার্থীদের পেটালেন জামায়াত এমপির মেয়ে, প্রতিবাদে বাড়ি ঘেরাও
মাদ্রাসার শিক্ষার্থীদের পেটালেন জামায়াত এমপির মেয়ে, প্রতিবাদে বাড়ি ঘেরাও
সংযোগ ফ্লাইট মিস করেছেন? জেনে নিন কী করবেন
সংযোগ ফ্লাইট মিস করেছেন? জেনে নিন কী করবেন
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে