পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে পেদ্রো কুচনস্কি শিবিরের জয় দাবি

বিদেশ ডেস্ক
০৮ জুন ২০১৬, ১৫:৪৩ আপডেট : ০৮ জুন ২০১৬, ১৫:৫৩
image

পেরুতে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপে ডানপন্থী প্রার্থী কেইকো ফুজিমোরিকে হারিয়ে জয়লাভের দাবি করেছে পেদ্রো কুচনস্কি শিবির। তবে ফুজিমোরি জানিয়েছেন, শেষ ভোটটি গণনা শেষ না হওয়া পর্যন্ত তিনি হাল ছাড়বেন না।

সমর্থকদের মাঝে পেদ্রো কুচনস্কি

রবিবার (৫ জুন) দ্বিতীয় ধাপের নির্বাচনে এখন পর্যন্ত ৯৭ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। গণনাকৃত ভোটের ৫০.১৪ শতাংশ পেয়েছেন বিশ্বব্যাংকের সাবেক নির্বাহী পেদ্রো কুচনস্কি আর তার প্রতিদ্বন্দ্বী কেইকো ফুজিমোরি পেয়েছেন ৪৯.৮৬ শতাংশ। আগে থেকেই ধারণা করা হয়েছিল যে, নির্বাচনে চরম প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে।

পেদ্রো কুচনস্কির রানিং মেট মার্টিন ভিজকারা এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে জয়লাভের ঘোষণা দিয়েছেন। স্থানীয় আরপিপি টেলিভিশনকে তিনি বলেন, ‘এই ফলাফল পরিবর্তিত হওয়া সম্ভব নয়। আমাদের কর্মীদের কাছে পুরো বিস্তারিত ফলাফল রয়েছে। আর ভিত্তিতে আমরা নিশ্চিত করেই বলতে পারি, পিপিকে জয়ী হয়েছেন।’ পেদ্রো কুচনস্কি ‘পিপিকে’ নামেও সমধিক পরিচিত।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথম ধাপের নির্বাচনে ফুজিমোরি পান ৩৯ শতাংশ ভোট, পেদ্রো কুচনস্কি পান ২৪ শতাংশ ভোট এবং অপর প্রেসিডেন্ট পদপ্রার্থী ভেরোনিকা মেনদোজা পান ১৭ শতাংশ ভোট।

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের বিন্যাস অনুযায়ী, দ্বিতীয় ধাপের নির্বাচনে অংশ নিতে পারেন সেই দুইজন, যারা প্রথম ধাপে সর্বোচ্চ ভোট পেয়েছিলেন। ভেরোনিকা আগেই জানিয়েছেন, দ্বিতীয় ধাপের নির্বাচনে তিনি কুচনস্কিকে সমর্থন দেবেন। সেই সঙ্গে নোবেল জয়ী লেখক মারিও ভারগাস লোসাও কুচনস্কিকে সমর্থন জানিয়েছেন।

কেইকো ফুজিমোরি পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরির মেয়ে। বিদ্রোহ দমনের নামে মানবতা-বিরোধী অপরাধের দায়ে বর্তমানে ২৫ বছরের কারাদণ্ড ভোগ করছেন আলবার্তো ফুজিমোরি।

কেইকো বলেন, ‘পেরুতে মাওবাদী শাইনিং পাথ বিদ্রোহীদের দমনের জন্য এখনও পেরুর জনগণের একাংশ আলবার্তোকে সমর্থন করেন।’ ওই একাংশেরই সমর্থন পেয়েছেন কেইকো।

অনেক বিশ্লেষকের দাবি, বাবার কারণেই কেইকো সমর্থন হারিয়েছেন। পেরুর জনগণের একটা বড় অংশ আলবার্তো ফুজিমরি ও তার অনুসারী বাদে অন্য যে কাউকে সমর্থন করবেন বলে আগেই জানিয়ে দেন। এক জনমত জরিপে এমনটাই উঠে আসে। 

সূত্র: আলজাজিরা, বিবিসি।

আরও পড়ুন: 

মুসলিম উৎখাতের ডাক দিলেন হিন্দুত্ববাদী নেত্রী (ভিডিও)

মার্কিন ব্যাংকগুলোতেও হ্যাকিংয়ের ভয়!

নিউ জার্সি জয়ের ফলে আরেক ধাপ অগ্রসর হলেন হিলারি

/এসএ/বিএ/

সম্পর্কিত
ইসরায়েলপন্থিদের জেতাতে আইপ্যাকের খরচ ৮৪ মিলিয়ন ডলার, তবু হার অধিকাংশ প্রার্থীর
এক দিনে মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার
পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
‘বরবাদ’খ্যাত নির্মাতার সঙ্গে প্রেম দীঘির, কী বললেন নায়িকা
‘বরবাদ’খ্যাত নির্মাতার সঙ্গে প্রেম দীঘির, কী বললেন নায়িকা
হঠাৎ আলোচনায় রবার্ট গ্রিনের ‘দ্য ৪৮ লজ অব পাওয়ার’, কী আছে এতে?
হঠাৎ আলোচনায় রবার্ট গ্রিনের ‘দ্য ৪৮ লজ অব পাওয়ার’, কী আছে এতে?
মাতৃত্বকালীন ছুটিতে ক্যানভার চাকরি হারিয়েও যেসব সুবিধা পাচ্ছেন কর্মী
মাতৃত্বকালীন ছুটিতে ক্যানভার চাকরি হারিয়েও যেসব সুবিধা পাচ্ছেন কর্মী
তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা
তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক