এবার ইজিপ্ট এয়ারের বিমানে বোমাতঙ্ক, উজবেকিস্তানে জরুরি অবতরণ

বিদেশ ডেস্ক
০৮ জুন ২০১৬, ১৫:৪৮আপডেট : ০৮ জুন ২০১৬, ১৫:৪৮
image

ইজিপ্ট এয়ারের বিমান কায়রো থেকে বেইজিং যাওয়ার পথে বোমাতঙ্কে মিসরীয় এয়ারলাইন্স ইজিপ্ট এয়ারের একটি বিমান উজবেকিস্তানে জরুরি অবতরণ করেছে। উজবেকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে। গত মাসে এ ইজিপ্ট এয়ারেরই একটি বিমান ৬৬ আরোহী নিয়ে প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত বিধ্বস্ত হওয়ার কারণ রহস্যই থেকে গেছে। বিমানের ব্ল্যাকবক্সেরও সন্ধান মেলেনি এখনও।
এর মধ্যেই বুধবার কায়রো থেকে বেইজিং যাওয়ার সময় ইজিপ্ট এয়ারের আরেকটি বিমানে বোমাতঙ্ক তৈরি হয়। পরে উজবেকিস্তানের উরগেন্স আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। বিবিসি জানিয়েছে, বিমানে থাকা ১১৮ জন যাত্রী এবং ১৭ জন ক্রুকে পরে নিরাপদে নামিয়ে নেওয়া হয়। তবে বুধবারের ঘটনা নিয়ে এখনও কোনও বক্তব্য দেয়নি ইজিপ্ট এয়ার কর্তৃপক্ষ।
মিসরীয় সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম এপি জানায়, এক অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে কায়রোর বিমানবন্দরের নিরাপত্তা এজেন্টদের কাছে একটি টেলিফোন কল আসে। ওই ব্যক্তি দাবি করেন বেইজিংগামী ফ্লাইটটিতে বোমা আছে। এজেন্টরা তাৎক্ষণিকভাবে বিমানটির পাইলটের সঙ্গে যোগাযোগ করেন এবং সেটিকে কাছাকাছি বিমানবন্দরে অবতরণ করাতে বলেন।
মিসরীয় বিমান চলাচল কর্তৃপক্ষকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, উজবেক নিরাপত্তা বাহিনী বিমানে কোনও বিস্ফোরক পায়নি। পরে বিমানটি নতুন করে উড্ডয়নের জন্য প্রস্তুত করা হয়। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
চার ঘণ্টা বিমান উড়িয়ে কার ছবি আঁকলেন পাইলট
হুথি হামলার পর ইরান-যুক্তরাষ্ট্রের নতুন করে পাল্টাপাল্টি হুমকি
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
সর্বশেষ খবর
স্থগিত হওয়া পুলিশ পদক পাচ্ছেন ৯২ জন
স্থগিত হওয়া পুলিশ পদক পাচ্ছেন ৯২ জন
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন মোহাম্মদ সাইফউদ্দিন
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন মোহাম্মদ সাইফউদ্দিন
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১৩ বছরের অপ্রতিমের সঙ্গে কীভাবে বন্ধুত্ব হলো ১৯ বছরের তুহিনের?
১৩ বছরের অপ্রতিমের সঙ্গে কীভাবে বন্ধুত্ব হলো ১৯ বছরের তুহিনের?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি