অবশেষে ইরাক-আফগান যুদ্ধের সেই বিতর্কিত জেনারেলই ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী

বিদেশ ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৬, ০৯:২৫আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ১৭:০৫
image





অবশেষে ইরাক-আফগান যুদ্ধের সেই বিতর্কিত জেনারেলই ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল জেমস ম্যাটিসকেই আগামি প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা করলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ইরাক-আফগান যুদ্ধের বিতর্কিত ওই জেনারেলের নাম শোনা  যাচ্ছিল বহুদিন ধরেই। অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা ম্যাটিসকে প্রতিরক্ষার দায়িত্ব দিয়ে  গুঞ্জন সত্যি করলেন ট্রাম্প।


ওহাইয়োতে সমর্থকদের এক র‌্যালির ব্যাপারে কথা বলতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রীর নাম ঘোষণা করেন ট্রাম্প। ম্যাটিস সম্পর্কে ট্রাম্পের মন্তব্য: ‘তিনিই সেরা’। আগামি ট্রাম্প প্রশাসনের এই প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস ‘ম্যাড ডগ’ নামে পরিচিত। ‘ধ্যানমগ্ন যোদ্ধা’ হিসেবেও পরিচিতি রয়েছে তার। আফগান ও ইরাক আগ্রাসনে মার্কিন বাহিনীর হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই নৌ কর্মকর্তা। তবে মানুষকে গুলি করা তার কাছে তেমন কোনও ব্যাপার না; এমন মন্তব্য করে একবার ব্যাপক সমালোচিত হয়েছিলেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক খবরে বলা হয়, ২০০৫ সালে স্যান ডিয়েগোতে নৌ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে একটি বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন ম্যাটিস। তিনি বলেছিলেন, ‘কোনও ব্যক্তিকে গুলি করাটা তেমন কোনও ব্যাপারই না’।
ইরাক যুদ্ধের সময় ২০০৪ সালে ফালুজার লড়াইয়ের মতো সবচেয়ে রক্তাক্ত লড়াইয়ে নৌসেনাদের নেতৃত্ব দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রে প্রশংসিত তিনি। কমান্ডার অব অ্যা মেজর হিসেবে ন্যাটোর স্ট্রাটেজিক কমান্ডেও দায়িত্ব পালন করেছেন।
সোজা-সাপ্টা কথা বলা নেতা হিসেবে পরিচিত ম্যাটিস ২০১০ সালে ইউএস সেন্ট্রাল কমান্ড পরিচালনার দায়িত্ব পান। এ পদে আসীন ব্যক্তির দায়িত্ব হলো মধ্যপ্রাচ্যে নিয়োজিত সকল মার্কিন বাহিনীকে পরিচালনা করা। ইরান পারমাণবিক চুক্তির কঠোর সমালোচকও ছিলেন তিনি।
গত ২০ নভেম্বর (রবিবার) সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয়, প্রতিরক্ষামন্ত্রীর দৌড়ে এগিয়ে রয়েছেন ম্যাটিস। বলা হয়, শনিবার বিকেলে নিউ জার্সির বেডমিনস্টারে এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন ট্রাম্প ও ম্যাটিস। বৈঠকটি বেশ গুরুত্বপূর্ণ ছিল বলে সিএনএন-এর কাছে দাবি করেছেন ওই সূত্র। সেইসঙ্গে ম্যাটিসকে প্রতিরক্ষামন্ত্রী করার কথা ভাবা হচ্ছে বলে তিনি শুনেছেন বলেও দাবি করেন।
সিএনএন-এর সূত্র তখন আরও জানিয়েছিল, ম্যাটিসকে প্রতিরক্ষামন্ত্রী করা হচ্ছে কিনা তা এখনও চূড়ান্ত হয়নি। তবে ট্রাম্প তার ওপর খুব খুশি। মার্কিন নৌবাহিনীতে ৪৪ বছর দায়িত্ব পালন করেছেন ম্যাটিস। ২০০১ সালে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে কম্ব্যাট কমান্ডার হিসেবে একটি টাস্কফোর্সকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। পরে ২০০৩ সালে ইরাক যুদ্ধের সময় একটি মেরিন ডিভিশনেরও নেতৃত্ব দেন ম্যাটিস।
গুঞ্জনকে সত্যি প্রমাণ করে জেনারেল জেমস ম্যাটিসকেই আগামি প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা করলেন ট্রাম্প।
/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম