ব্রাজিলে বন্দুকধারীর গুলিতে নিহত ১২

বিদেশ ডেস্ক
০২ জানুয়ারি ২০১৭, ০৮:৪৮আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১৩:১৭

ব্রাজিলে বন্দুকধারীর গুলিতে নিহত ১২

থার্টিফার্স্ট নাইট উদযাপনকালে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে এক বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন ১২ জন। নিহতদের মধ্যে হামলাকারীর সাবেক স্ত্রী এবং তার আট বছরের পুত্রও রয়েছে। এ হামলার ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। একপর্যায়ে বন্দুকধারী নিজেও মাথায় গুলি করে নিহত হয়।
শনিবার দিবাগত রাতে দক্ষিণপূর্বাঞ্চলীয় ক্যাম্পেনিয়াস শহরের একটি বাড়িতে এ হামলা চালায় রামিস ডি এরাইউজো (৪৬) নামের ওই বন্দুকধারী। এ সময় ওই ভবনের বাথরুমে পালিয়ে বেঁচে যান চারজন।

সাও পাওলো রাজ্যের পুলিশ জানিয়েছে, দাম্পত্য বিচ্ছেদ নিয়ে হামলাকারী তার সাবেক স্ত্রী ইসয়্যামারা ফিলিয়ার (৪৬) ওপর ক্ষুব্ধ ছিল। শনিবার দিবাগত রাতে বন্দুকের গুলির শব্দে লোকজন ছোটাছুটি শুরু করে। হামলায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওই ভবনের পাশের বাসিন্দারাও গুলির শব্দ পেয়েছিলেন। তবে তাদের ধারণা ছিল, এটা  বর্ষবরণের আতশবাজি। কিন্তু গুলিতে আহত একজন পাশের ভবনে গিয়ে সাহায্য চাইলে প্রতিবেশীরা সতর্ক হন। সূত্র: বিবিসি, সিবিসি নিউজ।

/এমপি/

সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম