সিডনিতে শিক্ষক-শিক্ষার্থীকে ছুরিকাঘাত, গ্রেফতার ১

বিদেশ ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৮
image

সিডনির স্কুৃলে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছুরি চালিয়ে গ্রেফতার ব্যক্তি অস্ট্রেলিয়ার সিডনিতে বৃহস্পতিবার এক শিক্ষক ও দুই শিক্ষার্থী ছুরিকাঘাতের শিকার হয়েছেন। ঘটনাস্থলের কাছ থেকে তিনটি ছুরিসহ এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে।
হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পুলিশ এই ঘটনার সঙ্গে জঙ্গি সম্পৃক্ততার বিষয়টি নাকচ করে দিয়েছে। অস্ট্রেলিয় সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড খবরটি নিশ্চিত করেছে।
ছুরিকাঘাতের ওই ঘটনায় ৪৮ বছর বয়সী এক নারী শিক্ষক ও ১৬ বছর বয়সী এক কিশোর ও ১৫ বছর বয়সী এক কিশোরীকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। তারা শঙ্কামুক্ত।
সিডনি মর্নিং হেরাল্ড জানায়, ওই কিশোর কাউকে হত্যার কথা অস্বীকার করেছে। পুলিশ তাকে হাতকড়া পড়িয়ে থানায় নিয়ে যাওয়ার সময় সে বলেছে, ‘আমি কাউকে হত্যা করিনি। আমার ভাইকে কথাটা জানিয়ে দিন।’
সুপারিন্টেন্ডেন্ট পিটার লেনোন সাংবাদিকদের বলেন, ‘এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোন ধরনের সম্পৃক্ততা নেই। এটা স্থানীয় একটি স্কুলের অভ্যন্তরীণ ঘটনা।’ এই ঘটনায় তিনটি ছুরি পাওয়া গেছে বলে তিনি জানান।
/বিএ/

আপ - /এসএ/

সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের