ইথিওপিয়ায় ময়লার স্তূপ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৮

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০১৭, ০৮:৩৬আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১৭:১৩
image

ইথিওপিয়ায় ময়লার স্তূপ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৮

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় একটি বিশালাকারের ময়লার স্তূপ ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কর্মকর্তারা জানান, শনিবার রাতে এ ধসের ঘটনা ঘটে। ঘটনাস্থলে অন্তত ১৫০ জন মানুষ ছিলেন। ময়লার স্তূপের কাছে থাকা বেশ কয়েকটি অস্থায়ী ঘর ময়লার নিচে চাপা পড়েছে। এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। শহরের এক মুখপাত্র বার্তা সংস্থা এপিকে জানান, নিহতদের অনেকেই শিশু।

পুরো রাজধানীর ময়লা এখানে স্তূপ করে রাখা হতো। প্রায় ৫ দশক ধরে এখানে ময়লা ফেলা হচ্ছে। অনেক মানুষই জীবিকার জন্য ময়লা থেকে জিনিসপত্র কুড়িয়ে থাকেন। অনেকেই কয়েক বছর ধরে সেখানে স্থায়ীভাবে বাস করছিলেন।

স্থানীয় বাসিন্দা তেবেজু আসরেস এপিকে জানান, ধসে তার ঘর চাপা পড়েছে। ধসের সময় তার মা ও বোন ঘরে ছিলেন।

ইথিওপিয়া সরকার এই ময়লার স্তূপের পাশে আফ্রিকার প্রথম ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প হাতে নিয়েছে। ময়লা পুড়িয়ে এ বিদ্যুৎ উৎপাদন করা হবে। সূত্র: বিবিসি।

/এমএইচ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের