ইয়েমেনে দুই বছরে মারা গেছে দেড় হাজারেরও বেশি শিশু : জাতিসংঘ

বিদেশ ডেস্ক
১৪ মার্চ ২০১৭, ০৮:৫৮আপডেট : ১৪ মার্চ ২০১৭, ১০:৩৪
image

ইয়েমেনে দুই বছরে মারা গেছে দেড় হাজারেরও বেশি শিশু : জাতিসংঘ

ইয়েমেনে বিগত দুইবছর ধরে চলা সহিসংতায় অন্তত ১ হাজার ৫৬৪ জন শিশু মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। সোমবার সংস্থাটি জানায়, দুই বছর আগে সৌদি নেতৃত্বাধীন জোট দেশটিতে অভিযান শুরুর পর থেকে দেড় হাজার শিশুসহ প্রায় ৭ হাজার ৭০০ মানুষ নিহত হয়েছেন।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ইয়েমেনে  দেড় হাজার শিশু নিহত হওয়া ছাড়াও আহত হয়েছে ২ হাজার ৪৫০ শিশু। নিহতের মধ্যে ১ হাজার ২২ জন ছেলে এবং ৪৭৮ জন মেয়ে। বাকিদের কথা নিশ্চিত জানা যায়নি। এই সময়ে ১৮০১ জন ছেলে ও ৬৪৯ জন মেয়ে শিশু আহত হয়েছে। ১ হাজার ৫৭২ জনকে শিশু যোদ্ধা হিসেবে ব্যবহার করা হচ্ছে।

 ইয়েমেনে হুথি বিদ্রোহীদের দমনে ২০১৫ সালের মার্চ থেকে দেশটিতে অভিযান চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জাতিসংঘের হিসাবে, এসব অভিযানে এখন পর্যন্ত দেশটিতে সাত হাজারেরও বেশি মানুষ নিহত হন। আহত হন কমপক্ষে ৪০ হাজার মানুষ।

সূত্র: এএফপি

এমএইচ

সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী