আগাম নির্বাচনের ডাক দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

অদিতি খান্না, যুক্তরাজ্য প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৭, ১৬:২৭আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ২০:৪৮
image

আগাম নির্বাচনের ডাক দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আগামী ৮ জুন যুক্তরাজ্যে আগাম নির্বাচনের ডাক দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। বুধবার (১৯ এপ্রিল) থেরেসা মে এর প্রস্তাবটি হাউস অব কমন্সে ভোটাভুটি হবে। আগাম নির্বাচনের প্রস্তাবটি অনুমোদন করাতে চাইলে প্রস্তাবের পক্ষে দুই-তৃতীয়াংশ পার্লামেন্ট সদস্যের সমর্থন লাগবে। তার প্রস্তাবটি পাস হলে নির্ধারিত সময়ের তিন বছর আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) লন্ডনে ডাউনিং স্ট্রিটের অফিসের সামনে দাঁড়িয়ে আচমকা আগাম নির্বাচনের ডাক দেন থেরেসা মে। ২০২০ সালে বর্তমান পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এতো আগে নির্বাচনের ডাক দেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে থেরেসা বলেন, ব্রেক্সিটকে সামনে রেখে এ পদক্ষেপ দেশের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে সহায়তা করবে এবং স্থিতিশীলতা নিশ্চিত করবে।

ডাউনিং স্ট্রিটে দেওয়া এক ভাষণে থেরেসা মে বলেন, ইউরোপীয় ইউনিয়ন এর কারণে যুক্তরাজ্যের এখন শক্তিশালী নেতা প্রয়োজন। দেশ এক হলেও ওয়েস্টমিনিস্টার এক হতে পারছে না বলে মন্তব্য করেন তিনি। ৬০ বছর বয়সী এ নেতা আরও বলেন, ‘ওয়েস্টমিনস্টারের মধ্যকার বিভাজনের কারণ আমাদের সফলভাবে ব্রেক্সিট করার সক্ষমতা কমে যাবে এবং তা দেশকে অনিশ্চয়তা ও অস্থিতিশীলতার মুখে ঠেলে দিবে। 

মে বলেন, ‘আমি মনে করি দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতে এই মুহূর্তে নির্বাচন প্রয়োজন।’

/এমএইচ/এফইউ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি