ক্ষমতা গ্রহণের শততম দিনে সমাবেশ করবেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০১৭, ১০:২৭আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১১:০৫
image

 

ডোনাল্ড ট্রাম্প ২৯ এপ্রিল নিজের ক্ষমতারোহণের শততম দিন উদযাপন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশাল সমাবেশের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করার ঘোষণা দিয়েছেন তিনি। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন-এর খবরে বলা হয়েছে, পেনসিলভানিয়ায় ওই সমাবেশ অনুষ্ঠিত হবে।

নিজের টুইটার অ্যাকাউন্টে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ‘রবিবার রাতে আমি পেনসিলভানিয়ায় এক বিশাল সমাবেশ করতে যাচ্ছি। অপেক্ষায় থাকুন।’ এর আগে শুক্রবার শততম দিনে ট্রাম্পের অর্জন নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে কথা বলেন ট্রাম্প। টুইটার পোস্টে তিনি লেখেন, ‘এই শততম দিনের হাস্যকর মানদণ্ডেও যা-ই অর্জন করে থাকি না কেন, মিডিয়া তা ধামাচাপা দেবেই। আর এই অর্জন অনেক বিশাল।’

উল্লেখ্য, প্রেসিডেন্টের শততম দিন উদযাপনের রীতি রয়েছে যুক্তরাষ্ট্রে। প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টের সময় থেকে এই দিনটির উদযাপন শুরু হয়। তিনি তার শাসনামলের শত দিনের মধ্যেই ১৫টি বড় বড় আইন প্রণয়ন করেন। আর ওই সময়েই কংগ্রেসে আমেরিকান প্রেসিডেন্টের ক্ষমতা ও প্রভাব থাকে সবচেয়ে বেশি। ট্রাম্পও নিজের নির্বাচনী প্রচারণার সময় এই প্রথম ১০০ দিনের কথা উল্লেখ করেছিলেন। পেনসিলভানিয়া, ফ্লোরিডা, মিনেসোটা, নর্থ ক্যারোলিনা ও অন্যান্য সমাবেশে তিনি বলেছিলেন, ‘কল্পনা করুন ট্রাম্প প্রশাসনের অধীনে আমরা ১০০ দিনের মধ্যেই কতকিছু অর্জন করতে পারবো।’ এ ছাড়াও তিনি ওহাইয়োর ক্লিভল্যান্ডে প্রেসিডেন্ট হিসেবে দলীয় মনোনয়ন গ্রহণের সময় তার শাসনামলের প্রথম ১০০ দিনে শেষ করার জন্যে সরকারের প্রত্যেক বিভাগকে অপ্রত্যাশিত বিভিন্ন প্রকল্পের একটি তালিকা প্রদান করতে বলেছিলেন।
কিন্তু এখন এই শততম দিনের বিষয়টি দৃশ্যত তার পছন্দ নয়।  সম্প্রতি বার্তাসংস্থা এপির সঙ্গে দীর্ঘ এক সাক্ষাৎকারেও তিনি এর সমালোচনা করেন।

/বিএ/

সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান