মিয়ানমারের শান্তি প্রক্রিয়ায় সহায়তায় আগ্রহী চীন

বিদেশ ডেস্ক
১৬ মে ২০১৭, ২১:০১আপডেট : ১৬ মে ২০১৭, ২১:০২

শি জিনপিং এবং অং সান সুচি মিয়ানমারের অভ্যন্তরীণ শান্তি প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী চীন। সীমান্তে তৎপর জাতিগত গেরিলা গোষ্ঠীগুলোর সঙ্গে মিয়ানমার সরকারের দ্বন্দ্ব নিরসনেও দেশটির সঙ্গে কাজ করে যাবে বেইজিং। মঙ্গলবার বেইজিংয়ে সিল্ক রোড সম্মেলনের পর দ্বিপাক্ষিক বৈঠকে মিলিতি হন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সুচি। এ সময় সুচি-কে এই প্রস্তাব দেন চীনের প্রেসিডেন্ট। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চীনা প্রেসিডেন্ট বলেন, সীমান্তে শান্তি বজায় রাখতে দুই দেশকেই কাজ করতে হবে। উভয় দেশের সীমান্তের নিরাপত্তা ও স্থিতিশীলতা ধরে রাখতে দুই দেশের সরকারকে অব্যশই যৌথভাবে কাজ করতে হবে।

মিয়ানমারকে অভ্যন্তরীণ শান্তি প্রক্রিয়ায় সহায়তার প্রস্তাব দিলেও ঠিক কী ধরনের সহায়তায় আগ্রহী চীন সেটা অবশ্য পরিষ্কার নয়। তবে, দক্ষিণ সীমান্তে চীন সম্প্রতি সামরিক মহড়া চালিয়েছে। এর আগে রোহিঙ্গা ইস্যুতে দেশটি মিয়ানমার ও বাংলাদেশের মধ্যকার দ্বন্দ্বে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল। অবশ্য, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের উগ্র বৌদ্ধ সন্ত্রাসী ও সেনাবাহিনীর জাতিগত নিধনযজ্ঞের বিরুদ্ধে চীনকে কখনও সরব হতে দেখা যায়নি।

/এমপি/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম