ব্যারাকে ফিরছে আইভরির বিদ্রোহী সেনারা

বিদেশ ডেস্ক
১৭ মে ২০১৭, ১২:০৪আপডেট : ১৭ মে ২০১৭, ১২:০৫
image

ব্যারাকে ফিরছে সেনারা সরকারের সঙ্গে আলোচনার পর পাওনা বোনাসের দাবিতে বিদ্রোহ করা আইভরি কোস্টের সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে। চার দিন ধরে চলা এ বিদ্রোহে কার্যত দেশটি অচল হয়ে পড়ে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

মঙ্গলবার বিদ্রোহী সেনাদের দু’জন মুখপাত্র জানিয়েছেন, তাদের আর্থিক দাবি পূরণ হয়েছে। বিদ্রোহী সেনাদের মুখপাত্র সার্জেন্ট সেইডু কোনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘আমরা সরকারের প্রস্তাব গ্রহণ করেছি। এখন আমরা ব্যারাকে ফিরে যাচ্ছি।’

এ সেনা বিদ্রোহের মূল কেন্দ্র ছিল দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বোয়াকে। সেখানকার সেনারা ঘাঁটিতে ফিরে গেছেন। অর্থনৈতিক রাজধানী আবিদজানে কোকোয়া ব্যবসা আবারও শুরু হয়েছে। বিদ্রোহী সেনারা এ ব্যবসা বন্ধ করে দিয়েছিলেন।

বিদ্রোহী সেনাদের অপর এক মুখপাত্র জানান, ‘আমরা বোয়াকে শহরের নিয়ন্ত্রণ পুলিশের হাতে তুলে দিয়েছি। আমরা নিজেদের ব্যারাকে ফিরে যাচ্ছি।’  

ব্যারাকে ফিরছে সেনা সদস্যরা

আইভরি কোস্টের বিভিন্ন শহরের অধিবাসীরা জানিয়েছেন, সেনা সদস্যরা দল বেঁধে শহর ছেড়ে যাচ্ছেন। আর সেখানে বিভিন্ন দোকানও খুলেছে।

এর আগে সোমবার সরকারের অপর এক প্রস্তাবে বিদ্রোহীরা রাজি হয়নি। পরে সেই রাতেই ওই প্রস্তাবে কিছু পরিবর্তন আনা হয়।

চলতি বছরের জানুয়ারিতে বিদ্রোহী সেনারা সরকারকে তাদের পাওনা বোনাসের একাংশ দিতে বাধ্য করেছিলো। চলতি বছর জানুয়ারিতে সরকার সে সময় তাদের প্রায় ৮ হাজার ডলার পাওনা পরিশোধ করে। এ মাসের মধ্যে তাদের বাকি পাওনা পরিশোধের কথা ছিল। কিন্তু পরিশোধ করা সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়।

২০১১ সালে দেশটির গৃহযুদ্ধের অবসানের পর প্রথমবারের মতো এমন পরিস্থিতিতে পড়েছে দেশটি।  জানুয়ারিতে বিদ্রোহ করা অনেক সেনাই পরে সেনাবাহিনীর মূল স্রোতে ফিরেছে।

/এসএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম