মধ্যপ্রাচ্যে ঐক্যবদ্ধ থাকতে ট্রাম্পের আহ্বান

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০১৭, ১৫:৫০আপডেট : ০৭ জুন ২০১৭, ১৫:৫৮
image

মধ্যপ্রাচ্যে ঐক্যবদ্ধ থাকতে ট্রাম্পের আহ্বান

মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সংকটের মাঝে আরব দেশগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে ঐক্য ফিরিয়ে আনতে সৌদি বাদশাকে এগিয়ে আসতে বলেন তিনি। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

সোমবার সৌদি আরবের নেতৃত্বে ৬টি দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। ট্রাম্প এই সিদ্ধান্তকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের প্রথম পদক্ষেপ বলে উল্লেখ করেন।

রয়টার্সকে দেওয়া সাক্ষাতকারে এক মার্কিন কর্মকর্তা বলেন, ট্রাম্প জানিয়েছেন তিনি সন্ত্রাস মোকাবেলায় সবার ঐক্য চান। যারা সন্ত্রাসবে সমর্থন দেয় ও অর্থায়ন করে তাদের বিরুদ্ধে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন।’

তবে সন্ত্রাসবাদে সমর্থন দেওয়ার অভিযোগটি অস্বীকার করেছে কাতার। এই পরিস্থিতি প্রভাব ফেলেছে তেলের দামে, খাবার স্বল্পতার আশঙ্কাও করছেন অনেকে। কুয়েতের আমির দেশগুলোর মাঝে মধ্যস্থতার চেষ্টা করছে। আর তুর্কি প্রেসিডেন্ট জানিয়েছে কাতারকে আলাদা করে দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে না।

/এমএইচ/ 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম