মহাকাশে একসঙ্গে ৭২ কৃত্রিম উপগ্রহ প্রেরণ রাশিয়ার

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০১৭, ১০:৩৪আপডেট : ১৫ জুলাই ২০১৭, ১০:৩৭

 

রাশিয়া মহাকাশে একসঙ্গে ৭২টি উপগ্রহ পাঠিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। পাকিস্তান রেডিও’র এক খবরে বলা হয়েছে, সুয়জ ২.১-এ রকেট দিয়ে এসব উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে। কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রাম উৎক্ষেপণকেন্দ্র থেকে রকেটটি মহাকাশে ছোঁড়া হয়। এতে কানোপাস ভি-আইকেসহ ৭২টি কৃত্রিম ক্ষুদে উপগ্রহ ছিল। অগ্নিকাণ্ড এবং জরুরি অবস্থা পর্যবেক্ষণের কাজ করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে কানোপাস ভি-আইকে উপগ্রহকে।
রুশ উপগ্রহ

এর আগে একসঙ্গে ৩৬টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছিল রাশিয়া। 

এছাড়া, রয়েছে মায়াক নামের ক্ষুদে উপগ্রহ। রুশ এ কৃত্রিম উপগ্রহে রয়েছে বিশাল আকারের সৌর প্রতিফলক বা সোলার রিফ্লেকটর। মায়াককে কক্ষপথে স্থাপনের পর পিরামিড আকৃতির এ সৌর প্রতিফলক ছাতার মতো খুলে যাবে। সৌর রশ্মির প্রতিফলন ঘটিয়ে রাতের আকাশকে উজ্জ্বল করার কাজে এটি ব্যবহৃত হবে। মানুষের তৈরি কক্ষপথ পরিক্রমণকারী সবচেয়ে উজ্জ্বল বস্তু হবে এটি। মহাকাশে দৃষ্টিগ্রাহ্য উজ্জ্বল বস্তুগুলোর ক্ষেত্রে এর অবস্থান হবে চতুর্থ। এ সারিতে যথাক্রমে রয়েছে সূর্য, চাঁদ এবং শুক্র।

অবশ্য রাতের আকাশকে উজ্জ্বল করে তোলার এ প্রচেষ্টা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকেই অভিযোগ করেছেন এতে আলোদূষণ ঘটবে এবং অন্ধকার আকাশে নক্ষত্র দেখার সুযোগ আরো কমবে। নগর সভ্যতার বিস্তার ঘটার সঙ্গে পাল্লা দিয়ে আলোদূষণ বাড়ছে।

এছাড়া, সুয়জ ২.১এ রকেট দিয়ে যেসব উপগ্রহ পাঠানো হয়েছে তার মধ্যে জাপান, নরওয়ে, কানাডা এবং আমেরিকার অনেক সংস্থার কৃত্রিম উপগ্রহ রয়েছে। এসব কৃত্রিম উপগ্রহ সফলভাবে রকেট থেকে বিচ্ছিন্ন হয়েছে বলে খবর দিয়েছে রুশ সংবাদ মাধ্যম। উপগ্রহবাহী রকেটে সংযুক্ত ছিল ফ্রিগেট বুস্টার। ফ্রিগেট বুস্টারের মাধ্যমে এসব উপগ্রহকে নানা কক্ষপথে স্থাপন করা হবে। কাজ শেষে এটি ভারত মহাসাগরের পূর্ব নির্ধারিত এলাকায় পড়বে।

/বিএ/

 

সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি