ওবামা কেয়ার বাতিলে ঝুঁকির মুখে ৩ কোটিরও বেশি মার্কিনি

বিদেশ ডেস্ক
২০ জুলাই ২০১৭, ০৯:৪৭আপডেট : ২০ জুলাই ২০১৭, ১১:৪৪
image

ওবামা কেয়ার বাতিল করে রিপাবলিকান স্বাস্থ্য বিল অনুমোদন করলে প্রায় ৩ কোটি ২০ লাখ মার্কিনি স্বাস্থ্য ‍ঝুঁকিতে পড়তে পারে বলে জানিয়েছে কংগ্রেসনাল বাজেট অফিস-সিবিও। এক বিশ্লেষণে মার্কিন আইন নিয়ে গবেষণাকারী এই প্রতিষ্ঠান জানায়, সামনের বছরের মধ্যে নতুন এই স্বাস্থ্যবিলের খরচ বাড়বে ২৫ শতাংশ।

ওবামা কেয়ার বাতিলে ঝুঁকির মুখে ৩ কোটিরও বেশি মার্কিনি

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে দুইবার এই বিল পাস করতে ব্যর্থ হয়েছে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেট।  সামনের সপ্তাহে আবারও তারা ওবামার হেলথকেয়ার বিল বাতিল করে নতুন নীতি প্রণয়নের চেষ্টা করবে।

তবে সিবিওর ধারণা, ওবামা কেয়ার বাতিল করলে সামনের বছর ১ কোটি ৭০ লাখ মানুষ স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত হবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘আমাদের অতি শিগগিরই এই ব্যবস্থা বাতিল করে নতুন কিছু করতে হবে।’ তিনি বলেন, ‘গত সাত বছর ধরে আপনি মার্কিনিদের কথা দিয়েছেন যে ওবামাকেয়ার পাল্টানো হবে। তারা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এটা পাল্টাবোই। এবং খুব দ্রুতই।

নির্বাচনি প্রচারণার সময়ই ওবামা কেয়ার বাতিল করবেন বলে ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছিলেন ওবামা প্রশাসনের স্বাস্থ্যসুরক্ষা বিলটি খুবই ব্যয়বহুল। ওবামাকেয়ার বলে পরিচিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থনীতির গুরুত্বপূর্ণ ধারাগুলো বাদ দিয়ে ট্রাম্প এই স্বাস্থ্য বিল প্রস্তাব করেন। দুই দফা ব্যর্থ প্রচেষ্টার পর চলতি মাসের শুরুর দিকে মার্কিন প্রতিনিধি পরিষদে মাত্র ৪ ভোটের ব্যবধানে পাস হয় ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত স্বাস্থ্য বিল। ২১৭-২১৩ ভোটে বিলটি পাস হয়। এ বিলটি আইনে পরিণত করতে উচ্চ কক্ষ সিনেটেরও অনুমোদন নিতে হবে।

/এমএইচ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক