ফিলিস্তিনি হত্যার তদন্ত চায় জাতিসংঘ, সোমবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০১৭, ১৫:২৮আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৫:৩০
image

পবিত্র আল-আকসা মসজিদে প্রবেশে ইসরায়েলের বিধিনিষেধকে কেন্দ্র করে বিক্ষোভের সময় ফিলিস্তিনি হত্যায় ‘তীব্র নিন্দা’ জানিয়ে ঘটনাটি তদন্তের দাবি জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। শুক্রবারের সংঘর্ষে দুই পক্ষের ৬ জন নিহত হওয়ার পর শনিবার পশ্চিমতীর এবং জেরুজালেমে পৃথক দুই ঘটনায় আরও দুই ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। উত্তেজনা প্রশমনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। আন্তনিও গুতেরেস

আল-আকসা মসজিদের প্রবেশাধিকার নিয়ে চলমান ইসরায়েল-ফিলিস্তিন উত্তেজনা শনিবার আরও জোরালো হয়ে ওঠে। জেরুজালেম এবং পশ্চিমতীরে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে দখলদার ইসরায়েল। ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত সেনাবাহিনীকে পাথর ছুঁড়ে প্রতিহত করার চেষ্টা করছে ফিলিস্তিনের মুক্তিকামী মানুষ। শুক্রবারের সংঘর্ষে দুই পক্ষের ৬ জন নিহত হওয়ার পর শনিবার পশ্চিমতীর এবং জেরুজালেমে পৃথক দুই ঘটনায় আরও দুই ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

প্রাণহানির এ ঘটনায় জাতিসংঘের মহাসচিব ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন। তিনি জেরুজালেমের ওল্ড সিটিতে উত্তেজনা বাড়ার মতো পরিস্থিতি যাতে আর তৈরি না হয়, সে জন্য ইসরায়েল ও ফিলিস্তিনের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। 
সিএনএন-এর এক প্রতিবেদন থেকে জানা গেছে, আল-আকসা মসজিদকে কেন্দ্র করে সৃষ্ট তীব্র উত্তেজনা নিরসনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে মিশর, ফ্রান্স ও সুইডেন। ওই সংস্থায় নিযুক্ত সুইডিশ কূটনীতিক কার্ল স্কাউ এ খবর জানিয়ে বলেছেন, জেরুজালেমে উত্তেজনা অবিলম্বে কমিয়ে আনার উপায় নিয়ে নিরাপত্তা পরিষদের উচিত জরুরি আলোচনায় মিলিত হওয়া। আগামীকাল (সোমবার) রুদ্ধদ্বার কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


ফিলিস্তিনি হত্যার তদন্ত চায় জাতিসংঘ, সোমবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

শনিবার বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর গুলি চালায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। আল জাজিরার খবর থেকে জানা যায়, এদিনের বিক্ষোভ চলাকালে আরও ২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তারা জানিয়েছে পূর্ব জেরুজালেমে বিক্ষোভ চলাকালে ইসরায়েলি পুলিশের গুলিতে আহত ১৭ বছর বয়সী তরুণ ওদয় নাওয়াজা আর বেঁচে নেই। আর ইসরায়েলি বাহিনীকে পেট্রোল বোমা ছুঁড়তে গিয়ে তা বিস্ফোরণ হওয়ায় প্রাণ হারিয়েছেন ১৮ বছর বয়সী তরুণ আবু ডিস। সবমিলে গত ২দিনের সংঘর্ষে নিহত ফিলস্তিনির সংখ্যা দাঁড়ালো ৫ জনে। শুক্রবার প্রাণহানি হয় ৩ ফিলিস্তিনির। পূর্ব জেরুজালেমের রাস আল-আমুদের কাছাকাছি ইসরায়েলি এক বসতি স্থাপনকারী হত্যা করে ১৮ বছর বয়সী এক ফিলিস্তিনি তরুণকে। আল-আকসা এলাকার বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হন দ্বিতীয় ফিলিস্তিনি। পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে নিহত হন তৃতীয়জন।

/বিএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি