নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ সতর্কবার্তা: উ. কোরিয়া

বিদেশ ডেস্ক
২৯ জুলাই ২০১৭, ১০:১৪আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১০:১৭
image

শুক্রবারের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সফলতা দাবি করেছে উ. কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। তারা বলছে, এটি যুক্তরাষ্ট্রের সব স্থানে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছেন উ. কোরীয় নেতা কিম জন উন। ক্ষেপণাস্ত্রের নতুন পরীক্ষাকে যুক্তরাষ্ট্রের জন্য ‘ভয়াবহ সতর্কবার্তা’ বলে উল্লেখ করেছেন তিনি।

কিম উন জন

চলমান উত্তেজনার মধ্যেই শুক্রবার রাতে নতুন আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। জ্যাঙাং প্রদেশ থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। চলতি মাসে এটা উত্তর কোরিয়ার দ্বিতীয় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা।
জুলাই মাসের গোড়ার দিকে উত্তর কোরিয়ার পক্ষ থেকে প্রথমবারের মতো আইসিবিএমের পরীক্ষা চালানোর তিন সপ্তাহ পর দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হলো। দেশটির পক্ষ থেকে এই পরীক্ষার ব্যাপারটি নিশ্চিত করে বলা হয়েছে, ৪৭ মিনিটে এটি ৩৭২৪ কিলোমিটার উচ্চতায় পৌঁছায়।

ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা উ. কোরিয়ার
এ নিয়ে চলতি বছর উত্তর কোরিয়া ১৭টি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল। আগের ক্ষেপণাস্ত্রগুলো সকালবেলা নিক্ষেপ করা হলেও এবারের আইসিবিএমের পরীক্ষা চালানো হয় শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ৪১ মিনিটে। এর আগে কখনোই এই প্রদেশ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি উত্তর কোরিয়া।
কোরিয়ান সেন্ট্রাল এজেন্সিকে উদ্ধৃত করে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘উ. কোরিয়ার শীর্ষ নেতা কিম জন উন নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষায় গর্ব প্রকাশ করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সমস্ত মূল ভূখণ্ডে তাদের ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম’।
/বিএ/

সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের