ইয়েমেনে সৌদি জোটের হামলায় একই পরিবারের ৯ সদস্য নিহত

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০১৭, ০০:০২আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ০০:০৪

ইয়েমেনে সৌদি জোটের হামলায় একই পরিবারের ৯ সদস্য নিহত ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় একই পরিবারের ৯ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। নিহতদের মধ্যে তিনজন নারী ও ছয়জন শিশু। ৪ আগস্ট ২০১৭ শুক্রবার ভোরে ইয়েমেনের উত্তরাঞ্চলীয় এলাকায় এ হামলা চালানো হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

স্থানীয় স্বাস্থ্য দফতরের প্রধান ড. আবদেল ইলাহ আল আজিজি বলেন, ভোরে সাদা শহরের দক্ষিণ-পশ্চিমে মাহদা জেলার একটি বাড়িতে এ হামলা চালানো হয়। আমরা শত্রুদের সব অপরাধের হিসাব রাখছি। এসব আমরা ভুলে যাবো না। আল্লাহ তাআলা চাইলে শিগগিরই সব অপরাধীর বিচার করা হবে।

স্থানীয়রা জানান, শুক্রবারের হামলায় নিহতদের অধিকাংশের বয়সই ১৮ বছরের নিচে। নিহত সর্বকনিষ্ঠ শিশুর বয়স দুই বছর।

ইয়েমেনের ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্টকে ক্ষমতায় ফিরিয়ে আনতে ২০১৫ সালে দেশটিতে সামরিক অভিযান শুরু করে সৌদি জোট। ২০১৭ সালের জানুয়ারিতে জাতিসংঘ জানিয়েছে, ইয়েমেনের বিদ্যমান খাদ্য সংকট চলতি বছরই দুর্ভিক্ষে রূপ নিতে পারে। এমন পরিস্থিতিতেই মরার ওপর খড়ার ঘা-এর মতো দেশটিতে নেমে এসেছে কলেরার তাণ্ডব। এ বছর এপ্রিল থেকে কলেরার মহামারী শুরু হয় দেশটিতে। গত জুলাইয়ের শেষ সপ্তাহ পর্যন্ত দেশটিতে এ রোগে আক্রান্ত হয়ে ১৮৩৮ জনের মৃত্যু হয়েছে।

ডব্লিউএইচও জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে তীব্র খাবার সংকটও দেখা গেছে।

গত দুই বছরে ইয়েমেনে সৌদি জোটের উপর্যুপরি বিমান হামলা তথা সামরিক অভিযানে প্রায় ১২ হাজার মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৪৫ হাজার মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন মোট জনসংখ্যার ১১ শতাংশ মানুষ। সূত্র: রয়টার্স, মিডল ইস্ট আই।

/এমপি/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম