রোহিঙ্গাবিরোধী অভিযান বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

বিদেশ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০১৭, ০৩:১১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ০৪:৫৫

অ্যান্থনিও গুয়েতেরেস রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধে ফের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুয়েতেরেস। নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার বিকালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের আগে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

জাতিসংঘ মহাসচিব এ সময় বলেন, রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযান চলছে। তিনি এ অবস্থাকে ‘বিপর্যয়কর ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলেও মন্তব্য করেন। তিনি বলেন, ‘মিয়ানমার কর্তৃপক্ষকে আমি আহ্বান জানাই, এই সামরিক অভিযান ও সহিংসতা বন্ধ করুন, আইনের শাসন প্রতিষ্ঠা করুন। যারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে, তাদের ফিরে আসার অধিকারের স্বীকৃতি দিন।’

গত সোমবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান জেইদ রা’দ আল হোসেইন বলেছিলেন, রাখাইন রাজ্যে জাতিগত নির্মূল অভিযান চলছে। বুধবার সংবাদ সম্মেলনে অ্যান্থনিও গুয়েতেরেসকে প্রশ্ন করা হয় তিনি ওই মন্তব্যের সঙ্গে একমত কি না। জবাবে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘যখন এক-তৃতীয়াংশ রোহিঙ্গা জনগোষ্ঠী দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়, তখন তা ব্যাখ্যা করতে এর চেয়ে ভালো শব্দ আর কি হতে পারে।’

তিনি আরও বলেন, ‘গত সপ্তাহে যখন আমি মিয়ানমারের প্রতি ওই সহিংসতা বন্ধের আহ্বান জানাই, তখন প্রতিবেশী বাংলাদেশে এক লাখ ২৫ হাজার রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নিয়েছিল। এখন এ সংখ্যা দাঁড়িয়েছে প্রায় তিন লাখ ৮০ হাজারে।’ সূত্র: আল জাজিরা ও এবিসি নিউজ।

 

 

/এএম/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি