আফগানিস্তানে আরও ৩ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০১৭, ১১:৪৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১১:৫১
image

আফগানিস্তানে আরও ৩ হাজার মার্কিন সেনা পাঠানো হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস। তিনি বলেন, ইতোমধ্যে অনেকে সেখানে দায়িত্বপালনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

আফগানিস্তানে আরও ৩ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের তালেবান নিয়ন্ত্রিত অঞ্চল দখল ও সেখানে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ফেব্রুয়ারিতে আফগানিস্তানের মার্কিন সিনিয়র কমান্ডার জেনারেল জন নিকোলসনের আবেদনের প্রেক্ষিতে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীকে সাহায্য করার জন্য কয়েক হাজার অতিরিক্ত সৈন্য পাঠানো হচ্ছে দেশটিতে

সোমবার এক বিবৃতিতে ম্যাটিস বলেন, যুক্তরাষ্ট্র ৩ হাজার সেনা পাঠাচ্ছে। এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিলো যুক্তরাষ্ট্র সাড়ে তিন হাজার সেনা পাঠাতে পারে।

আফগানিস্তানে আনুষ্ঠানিকভাবে তালেবানদের বিরুদ্ধে মার্কিন যুদ্ধ সম্পন্ন হলেও এখনো সেখানে ৮ হাজার সেনা অবস্থান করছে। 

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম