রোহিঙ্গাদের ঠেকাতে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে নজরদারি বাড়াচ্ছে ভারত

বিদেশ ডেস্ক
১৩ অক্টোবর ২০১৭, ১৪:১৪আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ১৪:১৪
image

রোহিঙ্গাদের প্রবেশ ঠেকাতে বাংলাদেশ ও মিয়ানমার সংলগ্ন সীমান্তে নিয়োজিত বাহিনীকে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে ভারত সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই খবরটি জানিয়েছে। ওই কর্মকর্তা জানান, রোহিঙ্গাদের প্রবেশের চেষ্টা ব্যর্থ করতে সীমান্তরক্ষী বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

রোহিঙ্গাদের ঠেকাতে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে নজরদারি বাড়াচ্ছে ভারত

পিটিআই-এর প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ-ভারত সীমান্তের ৪ হাজার ৯৬ কিলোমিটার অঞ্চলজুড়ে সেনা মোতায়েন করতে বলা হয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে। আর মিয়ানমারের ১ হাজার ৬৪৩ কিলোমিটার অঞ্চলজুড়ে মোতায়েন থাকবে আসাম রাইফেলস।

ওই কর্মকর্তা জানান, দুই সীমান্তরক্ষী বাহিনীকেই সতর্ক থাকতে বলা হয়েছে যেন কোনও রোহিঙ্গা প্রবেশ করতে না পারে।

ভারতের সুপ্রিম কোর্ট রোহিঙ্গাদের অবৈধ অভিবাসী বলে ঘোষণা দিয়েছেন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর  সঙ্গেও তাদের সংযোগ রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ৯ আগস্ট ভারত সরকার পার্লামেন্টে জানিয়েছিলো যে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর আওতায় ভারতে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১৪ হাজারেরও বেশি। ত্রাণ সংস্থাগুলোর ধারণা ভারতে ৪০ হাজার রোহিঙ্গার বসবাস রয়েছে।

২৫ আগস্ট রাখাইন রাজ্যে সহিংসতার পর সামরিক বাহিনীর নিধনযজ্ঞ থেকে বাঁচতে ৫ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। তারা মিয়ানমার বাহিনীর অত্যাচার ও নিপীড়নের কথা জানায়। বাংলাদেশ লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিলেও রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারকে আহ্বান জানিয়ে আসছে সরকার। আর ভারত রোহিঙ্গাদের আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে।

 

/এমএইচ/এফইউ
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম