ইউনেসকো'র মহাপরিচালক নির্বাচিত হলেন আদ্রেঁ আজুলে

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০১৭, ১৩:১৭আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১৩:২৯

আদ্রেঁ আজুলে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেসকো) মহাপরিচালক নির্বাচিত হয়েছেন ফ্রান্সের সাবেক সংস্কৃতিমন্ত্রী আদ্রেঁ আজুলে। এ পদে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কাতারের সাবেক সংস্কৃতিমন্ত্রী হামাদ বিন আবদুল আজিজ আল-কাওয়ারি। শুক্রবার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে কাতারের প্রার্থীকে মাত্র দুই ভোটে হারিয়ে নির্বাচিত হন আদ্রেঁ আজুলে। আগামী নভেম্বরে তার দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।

শুক্রবারের ভোটাভুটিতে ৪৫ বছরের আদ্রেঁ আজুলে পান ৩০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী কাতারি প্রার্থী পান ২৮ ভোট। এর মধ্য দিয়ে ইউনেস্কো'র ইতিহাসে প্রথমবারের মতো কোনও ইহুদি এ পদে নির্বাচিত হলেন। কাতারের ওপর অবরোধ আরোপকারী চার আরব দেশ সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সমর্থন পেয়েছেন আদ্রেঁ আজুলে।

কথিত ইসরায়েলবিরোধী পক্ষপাতের অভিযোগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইউনেসকোর সদস্যপদ ত্যাগের ঘোষণার একদিনের মাথায় সংস্থাটির নতুন মহাপরিচালক নির্বাচিত হলেন আদ্রেঁ আজুলে। ফলে দায়িত্ব নিয়েই সংস্থাটিতে দেশ দুটিকে সদস্য হিসেবে রাখতে তাকে বেশ বেগ পেতে হবে বলে মনে করা হচ্ছে।

নির্বাচিত হওয়ার পর নিজের প্রতিক্রিয়ায় আদ্রেঁ আজুলে বলেন, আমি মনে করি এই সংকটকালীন মুহূর্তে আমাদের ইউনেস্কোতে বিনিয়োগ তুলনায় আরও বাড়াতে হবে। এটিকে শক্তিশালী করা এবং এর সংস্কারের প্রতি নজর দিতে হবে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম