জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের কড়া নালিশ

বিদেশ ডেস্ক
০৫ জানুয়ারি ২০১৮, ০১:১১আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ০১:১৭
image

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া ভাষায় নালিশ জানিয়ে জাতিসংঘে চিঠি দিয়েছে তেহরান। তাদের অভিযোগ, কোনও কিছুর তোয়াক্কা না করে যুক্তরাষ্ট্র ইরানের চলমান বিক্ষোভে ইন্ধন যুগিয়ে যাচ্ছে। একে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে সীমাহীন হস্তক্ষেপ আখ্যা দিয়েছে তেহরান।
জাতিসংঘের ইরানি দূত

দ্রব্যমূল্য বৃদ্ধি ও বেকারত্বের প্রতিবাদে গত বছরের ২৮ ডিসেম্বর ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদ থেকে শুরু হয় সরকারবিরোধী বিক্ষোভ। জীবনযাত্রার উচ্চ ব্যয় আর দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভটি এরইমধ্যে সরকারবিরোধী রাজনৈতিক সমাবেশে রূপান্তরিত হয়ে দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। বিক্ষোভের ছয়দিনে প্রাণ হারিয়েছেন ২১ জন। এমন প্রেক্ষাপটে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলো তেহরান।

চিঠিতে ইরানি জাতিসংঘ-দূত খসরু অভিযোগ করেন,ইরানের বিক্ষোভে ইন্ধন যোগানো যুক্তরাষ্ট্রের পুরনো স্বভাব। আর বর্তমান মার্কিন প্রশাসন অতীতের সব সীমা ছাড়িয়ে গেছে। তারা আন্তর্জাতিক আইন ও রীতিনীতিসহ কোনও কিছুরই তোয়াক্কা করছে না। ’হস্তক্ষেপ’র এই ঘটনাকে ধ্বংসাত্মক আখ্যা দিয়েছে তারা।

ডোনাল্ড ট্রাম্প ইরানি বিক্ষোভকে প্রকাশ্যে স্বাগত জানিয়েছেন

মৌলিক খাদ্য দ্রব্যগুলোর দাম বৃদ্ধি এবং নতুন বছরের বাজেটে জ্বালানি মূল্য বৃদ্ধির সরকারি প্রস্তাবের বিরোধিতা করে ২৮ ডিসেম্বর ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে বিক্ষোভ শুরু হয়। পরে তা তেহরান ও অন্যান্য শহরে ছড়িয়ে পড়েছে। শ্লোগান উঠেছে ইরানের শাসন ক্ষমতায় থাকা ধর্মীয় ও সরকারি কর্তৃপক্ষের  বিরুদ্ধে। ‘খোমেনি নিপাত যাক’ বলে শ্লোগান তুলেছে জনতা। পুড়ছে খোমেনি আর আইআরজিসি কমান্ডার কাশেম সোলায়মানির ছবি।

/জেএ/বিএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম