সন্ত্রাসের অভিযোগ অস্বীকার যুক্তরাজ্যে আটক বাংলাদেশির

অদিতি খান্না, যুক্তরাজ্য
১৫ জানুয়ারি ২০১৮, ২১:২৬আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ২১:২৯

সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মহিউসসুন্নাত চৌধুরী। এর আগে যুক্তরাজ্যের বাকিংহাম প্যালেসের কাছে তরবারিসহ আটকের পর তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ আইনে মামলা দায়ের করা হয়।

সন্ত্রাসের অভিযোগ অস্বীকার যুক্তরাজ্যে আটক বাংলাদেশির যুক্তরাজ্যের লুটনের বাসিন্দা মহিউসসুন্নাত চৌধুরী পেশায় একজন ট্যাক্সিচালক। গত ২৫ আগস্ট লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনে থেকে তাকে আটক করা হয়। সে সময় তার তরবারির আঘাতে তিন পুলিশ সদস্য সামান্য আহত হন। স্কটল্যান্ড ইয়ার্ডের সন্ত্রাসবিরোধী কমান্ডের পক্ষ থেকে ওই ঘটনার বিস্তারিত প্রকাশ করা হয়।

স্কটল্যান্ড ইয়ার্ড বলছে, কনস্টিটিউশন হিলের কাছে সংরক্ষিত এলাকায় গাড়ি থামিয়ে মহিউসসুন্নাত একটি তরবারি বের করেন। সেখানে কর্তব্যরত পুলিশ তা দেখতে পেয়ে তাকে আটক করে। ওই সময় তিনি নিজেও সামান্য আহত হন।

মিটস এলাকার সন্ত্রাসবাদবিরোধী কমান্ডের প্রধান ডিন হায়দন সে সময় বলেছিলেন, ‘আমরা বিশ্বাস করি লোকটি একাই এ কাজের সঙ্গে জড়িত। এ ঘটনায় আর কাউকে সন্দেহ করছি না। তবে লোকটি কী করতে যাচ্ছিল তা বুঝতে পারছি না। তদন্তে বিষয়টির ওপর জোর দেওয়া হবে।’

মহিউসসুন্নাত চৌধুরীকে সোমবার (১৫ জানুয়ারি) বেলমার্শ কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের সামনে হাজির করা হয়। সে সময় তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। এর আগে গত জুন মাসে একই আদালত আরেক অভিযোগে তাকে এক সপ্তাহের রিমান্ড ‍দিয়েছিল।

মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে বলেছিল, ‘মহিউসসুন্নাত চৌধুরীর বিরুদ্ধে ২৫ আগস্ট বা তার আগে সন্ত্রাসী কার্যক্রমে প্রস্তুতির অভিযোগ আনা হয়েছে। ২০০৬ সালের সন্ত্রাসবাদ আইনের ৫(১) ধারায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।’ 

ওই ঘটনার কয়েকদিন পর ৩০ বছর বয়সী আরেকজনকে আটক করেছিল পুলিশ। কিন্তু তাকে পরে ছেড়ে দেওয়া হয়।

লন্ডনের বাকিংহাম প্যালেসে রাণী দ্বিতীয় এলিজাবেথসহ রাজপরিবারের সদস্যরা বাস করেন। তবে ঘটনার দিন কেউ প্রাসাদে ছিলেন না।

/আরএ/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম