রুশ বিমানবন্দরে স্বজনদের ভিড়, মরদেহ শনাক্ত হবে ডিএনএ পরীক্ষায়

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৩৪আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৪১

মস্কো অঞ্চলের রামেনস্কি জেলায় বিধ্বস্ত হওয়া রাশিয়ার বিমানটিতে থাকা নিখোঁজদের খোঁজ পেতে বিমানবন্দরে জড়ো হয়েছেন স্বজনেরা। দেশটির পরিবহনমন্ত্রী জানিয়েছেন, স্বজনদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে আরোহীদের শনাক্ত করার চেষ্টা করা হবে।  রুশ কর্তৃপক্ষ বিমানটি বিধ্বস্ত হওয়ার সময়ের একটি ভিডিও প্রকাশ করেছে। দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬৫ জন যাত্রীবাহী বিমানটির বেশির ভাগ যাত্রী ছিলেন অরেনবার্গের বাসিন্দা। তাদের মধ্যে রাশিয়া, আজারবাইজান ও সুইজারল্যান্ডের নাগরিক ছিলেন। এছাড়া ৬ জন ক্রু সদস্যের মধ্যে একজন আমেরিকান আদিবাসী ছিলেন বলে জানিয়েছে বিমান কোম্পানি সারাটভ।

রুশ বিমানটির ধ্বংসাবশেষ ও মায়ের সঙ্গে আরোহী শিশু।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত  নাম জানা যাওয়া আরোহীরা হলেন, এভগেনি লিভানভ (১২), ইলিয়া পোলেটায়েভ (১৭), উলাইয়ানা সন (২৮), ক্রিশকেনিটা এলেক্সিনকো (২৫), ওরস্ক শহরের লাইয়ুডমিলা কোভচুগা (৫৩)। এছাড়া বিমানটিতে পাঁচ বছরের মেয়ে নাদেজদা ক্রাসোভাকে নিয়ে ছিলেন ৩২ বছর বয়সী মা ওকসানা ক্রাসোভা। এছাড়া বিমানকর্মী আনসতাসিয়া স্লাভিন্সকায়ার নামও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

মস্কো থেকে কাজাখাস্তানের সীমান্তবর্তী ওরস্ক শহরে যাওয়ার যাত্রীবাহী রুশ বিমানটির ৭১ আরোহী নিহত হয়। এক প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমটিকে বলেছেন, ‘বিস্ফোরণটি ছিল ব্যাপক। সবকিছু কাঁপছিল। বিমানের পাখার শব্দ শুনলাম তারপর সব নিরব।’ রাশিয়ার পরিবহনমন্ত্রী মাক্সিম সোকোলভ জানিয়েছেন, আরোহীদের মরদেহগুলো খুবই বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের শনাক্ত করা হবে। স্বজনদের খোঁজে মিস্কোর বিমানবন্দরে জড়ো হয়েছেন স্বজনেরা।

বিধ্বস্ত হওয়া বিমানটির ফ্লাইট নম্বর ছিল ৬ডব্লিউ৭০৩। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকোভের বরাতে দেশটির সংবাদমাধ্যম স্পুটনিক নিউজের খবরে বলা হয়েছে, বিমানটির বিধ্বস্ত হওয়ার কারন অনুসন্ধানের বিশেষ কমিটি গঠনের নির্দেশ দেওয়ার পাশাপাশি  নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পুতিন।

রুশ বার্তা সংস্থা ইন্টারফেক্সের খবরে বলা হয়েরেছ রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় বিমানটি বিধ্বস্ত হওয়ার সম্ভাব্য বেশ কয়েকটি কারন খতিয়ে দেখছে। এর মধ্যে আবহাওয়া পরিস্থিতি ও পাইলটের ভুলও রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে সাত বছরের পুরনো এএন-১৪৮ বিমানটি এক বছর আগে আরেকটি রুশ কোম্পানির কাছ থেকে সারাটভ বিমানটি কিনে নেয়।

/জেজে/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম