ইইউ’র নিষেধাজ্ঞাকে ভণ্ডামি বললেন পুতিন মিত্র

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মে ২০২৪, ১৭:২৭আপডেট : ১৮ মে ২০২৪, ১৭:৩১

রাশিয়ার চারটি মিডিয়াকে নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর প্রতিক্রিয়ায় ইইউর নিষেধাজ্ঞাকে ভণ্ডামি বলে মন্তব্য করেছেন রুশ পার্লামেন্টের স্পিকার। তিনি বলেছেন, এর মাধ্যমে পশ্চিমারা কীভাবে ভিন্ন দৃষ্টিভঙ্গিকে প্রত্যাখ্যান করে এবং বাক স্বাধীনতাকে খর্ব করে তা প্রকাশ পেয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

শুক্রবার ভয়েস অব ইউরোপ, আরআইএ নভস্কি, ইজভেস্তিয়া ও রসিস্কায়া গেজেতা—এই চারটি রুশ মিডিয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন। এই মিডিয়া আউটলেটগুলোর বিরুদ্ধে ইইউ’র অভিযোগ, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসী যুদ্ধকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং এটিকে সমর্থন করার জন্য অপরিহার্য এবং সহায়ক’ হিসেবে কাজ করছে।

ইইউ’র নেওয়া এই পদক্ষেপের কড়া জবাবে দেওয়া হবে বলে সতর্ক করেছে রাশিয়া। এর প্রতিক্রিয়ায় মস্কোতে পশ্চিমা মিডিয়াগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে দেশটি। তবে কোন মিডিয়াগুলোকে লক্ষ্যবস্তু করা হবে সে বিষেয়ে এখনও কোনও ঘোষণা দেওয়া হয়নি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র এবং দেশটির পার্লামেন্ট স্টেট ডুমার স্পিকার ও রুশ নিরাপত্তা পরিষদের সদস্য ব্যাচেস্লাভ ভোলোদিন। তিনি বলেছেন, ‘ইইউ নেতৃত্ব শুধু বাকস্বাধীনতার ফাঁকা বুলিই আওড়াতে পারে। তবে, প্রকৃতপক্ষে এটি তা হজম করতে পারে না।’

/এএকে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের