ফ্রান্সে ম্যাক্রোঁর সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে হাজার হাজার রেল শ্রমিক

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০১৮, ১৪:২০আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১৪:২২

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সংস্কারের সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে বিক্ষোভ করেছেন হাজার হাজার রেল শ্রমিক। তদের সঙ্গে যোগ দিয়েছেন সরকারি কর্মী ও শিক্ষার্থীরাও। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ফ্রান্সে ম্যাক্রোঁর সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে হাজার হাজার রেল শ্রমিক প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভের আকার প্রত্যাশার চেয়ে কম ছিল। জনসমাগম নিয়ে কাজ করা প্রতিষ্ঠান অকারেন্স জানায়, প্যারিসে মিছিলে অংশ নেয় ১৫ হাজার। পুলিশের দাবি এই সংখ্যা ১১ হাজার ৫০০। আয়োজকদের দাবি, ৫০ হাজার মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিলেন।

হেলেন ত্রিক্রে বলেন, ‘আমরা এখানে জনগণের সেবায় নিয়োজিত। দাবি আদায় না হলে পুরো গ্রীষ্ম জুড়েই আমরা এই আন্দোলন চালিয়ে যাবো। ’

শান্তিপূর্ণ এই আন্দোলনে মাঝে মাঝে সহিসংতার ঘটনা ঘটেছে। কালো মুখোশ ও হুডিতে কয়েকজন দোকানের কাঁচও ভেঙে ফেলে।  

ফ্রান্সে ম্যাক্রোঁর সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে হাজার হাজার রেল শ্রমিক

কিছুদিন আগেই শ্রমক্ষেত্রে প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ করে ফরাসি রেলকর্মীরা। চলতি মাসের শুরুতে ফ্রান্সের রাষ্ট্রীয় রেল প্রতিষ্ঠান এসএনসিএফ-এর কর্মীরা তাদের তিন মাসব্যাপী ধর্মঘট শুরু করেন৷ জ্বালানি ও আবর্জনা পরিষ্কার বিভাগের কর্মীরাও এই ধর্মঘটে অংশগ্রহণ করবেন বলে প্রকাশ৷  

আগামী জুন মাস অবধি এসএনএফসি রেলকর্মীরা প্রতি পাঁচ দিনের মধ্যে দু'দিন করে কাজ করবেন৷ ফ্রান্সে প্রায় ৪৫ লাখ মানুষ প্রতিদিন রেল ব্যবহার করে থাকেন৷

/এমএইচ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম