সাউথ আফ্রিকার মসজিদে ছুরি হামলা, প্রাণহানি

বিদেশ ডেস্ক
১৪ জুন ২০১৮, ১৭:০৯আপডেট : ১৪ জুন ২০১৮, ১৭:৪৯

সাউথ আফ্রিকার একটি মসজিদে ছুরি হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ওয়েস্টার্ন কেপের মালমেসবারি এলাকার একটি মসজিদে এ হামলা চালানো হয়। এতে ছুরিকাঘাতে দুই মুসল্লি নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

সাউথ আফ্রিকার মসজিদে ছুরি হামলা, প্রাণহানি মাসখানেক আগেও দেশটির একটি মসজিদে ছুরি হামলা চালায় তিন ব্যক্তি। এতে এক ব্যক্তি নিহত হন। গুরুতর আহত হন আরও দুই ব্যক্তি। তখন ওই ঘটনায় উগ্রবাদী উপাদান পাওয়ার কথা জানিয়েছিল পুলিশ। তবে বৃহস্পতিবারের হামলার ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কাউকে দায়ী করা হয়নি।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় একটি মসজিদে পুলিশকে ডাকার পর সেখানে দুইজনকে নিহত অবস্থায় এবং আরও অনেককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

সন্দেহভাজন হামলাকারীর আনুমানিক বয়স ৩০-এর ঘরে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে ছুরিসহ দেখতে পায়। এক পর্যায়ে সে পুলিশের দিকেও হামলা করতে উদ্যত হয়। পরে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়।

/এমপি/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম