নারীদের অভিভাবকত্ব আইনে পরিবর্তন আনা হচ্ছে: সৌদি রাজকন্যা

বিদেশ ডেস্ক
৩০ জুন ২০১৮, ১৩:১২আপডেট : ৩০ জুন ২০১৮, ১৩:১৮

সৌদি আরবে নারীদের জন্য চালু থাকা অভিভাবকত্ব আইনে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির একজন রাজকন্যা। তবে এই পরিবর্তনের কোনও সময়সীমা উল্লেখ করেননি তিনি। আরবি ভাষার দৈনিক পত্রিকা ওকাজকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্ভাব্য এই সংস্কারের কথা জানিয়েছেন দেশটির ক্রীড়া পরিকল্পনা ও উন্নয়ন কর্তৃপক্ষের আন্ডার সেক্রেটারি রাজকন্যা রিমা বিনতে বন্দর বিন সুলতান আল সৌদ। তিনি বলেছেন, সৌদি নারীদের এখন আর চাকরি, গাড়ি চালানো বা পড়াশুনার জন্য অনুমতির দরকার পড়বে না। সৌদি রাজকন্যা রিমা বিনতে বন্দর বিন সুলতান আল সৌদ

কট্টর ইসলামি শাসন ব্যবস্থার তেল নির্ভর অর্থনীতির দেশ সৌদি আরবে নারীদের জন্য অভিভাবকত্ব আইন প্রচলিত রয়েছে। এই আইন অনুযায়ী নারীদের ঘরের বাইরে বের হওয়াসহ অন্য কাজের আগে অভিভাবেকর অনুমতির দরকার পড়ে। গত বছর অর্থনৈতিক নির্ভরতা কমাতে সৌদি যুবরাজ এক সংস্কার পরিকল্পনা ঘোষণা করেন। এর আওতায় দেশটিতে মে মাসে প্রথমবারের মতো গাড়ি চালানোর অনুমতি পেয়েছেন নারীরা। তবে অভিভাবকত্ব আইন বহাল থাকায় ওই অনুমতির সুফল পাওয়া নিয়ে সন্দেহ পোষণ করেন অনেকে।

সৌদি রাজকন্যা রিমা জানান, সৌদি সংসদ সুরা কাউন্সিল এবং সরকারে থাকা নারীদের মধ্যে অভিভাবকত্ব আইন নিয়ে আলোচনা চলছে। তবে কবে নাগাদ এই আইনে পরিবর্তন আসবে তার সময়সীমা উল্লেখ করেননি তিনি। তবে শিগগিরই এই পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নারীদের গাড়ি চালানোর মতো কিছু অধিকার দেওয়া হয়েছে জানিয়ে রাজকন্যা রিমা বলেন, সৌদি নারীদের আরও অনেক অধিকার দেওয়া হবে।

সৌদি আরবে কোনও নারী মন্ত্রী নেই। নারীদের যাতায়াত, বিয়ে, এমনকি অস্ত্রোপচারের সময়ও পুরুষের অনুমতি প্রয়োজন হয়। দীর্ঘদিন ধরেই এই আইন বাতিলের দাবি জানিয়ে আসছে সৌদি নারীদের একটি অংশ। তাদের ভাষায় এই আইনের মাধ্যমে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে আছে।

সৌদি নারীদের গাড়ি চালানোর রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা দূর হলেও সমাজের অচলায়তন-জনিত বাধা দূর হয়নি। সেখানকার সমাজে বিরাজিত পুরুষতান্ত্রিক মনোভঙ্গী,অভিভাবকত্ব সংক্রান্ত আইনের বাধা আর যৌন নিপীড়নের ভীতি ডিঙিয়ে গাড়ির স্টিয়ারিং-এ বসতে নিঃসংশয়ী হতে পারছেন না নারীরা। হয়রানির ভয়ে সৌদি নারীদের অনেকে এখনও রাস্তায় গাড়ি নিয়ে বের হতে পারছেন না। পরিবার থেকেও বাধার সন্মুখীন হচ্ছেন কেউ কেউ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে সৌদি পুরুষদের কেউ কেউ নারী চালকদের নিয়ে ভীতি ছড়ানোর চেষ্টা করছেন। নারী চালকদের কারণে দুর্ঘটনার সংখ্যা বাড়বে দাবি করে,আতঙ্ক ছড়াতে চাইছেন তারা। মানবাধিকারকর্মীরা মনে করছেন, সৌদি আরবে কঠোর ‘অভিভাবকত্ব ব্যবস্থা’র বিলোপ না হওয়া পর্যন্ত গাড়ি চালানোর অনুমতির বিষয়টি নিছক প্রতীকীই থেকে যাবে। 

অভিভাবকত্ব ব্যবস্থার আওতায় নারীদেরকে ভ্রমণ,স্কুলে যাওয়া, চিকিৎসাসহ জীবনের বিভিন্ন কাজের ক্ষেত্রে তাদের কাছের পুরুষ অভিভাবকদের কাছ থেকে (স্বামী, বাবা কিংবা ভাই) অনুমতি নিতে হয়। ডিভোর্সড কিংবা বিধবা মাকে থাকতে হয় তার কিশোর সন্তানের অভিভাবকত্বের অধীনে। সৌদি অ্যাকটিভিস্টদের দাবি,নারী অধিকারের লড়াইয়ের জন্য এই অভিভাবকত্ব একটি বড় ইস্যু। পরিবার থেকে অনুমতি না পেলে নারীরা তখন আর গাড়ি চালাতে পারবেন না। অবশ্য, সৌদি কর্তৃপক্ষের দাবি,গাড়ি চালকের লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করার ক্ষেত্রে সৌদি নারীদেরকে অভিভাবকদের অনুমতি নিতে হবে না।

 

/জেজে/
সম্পর্কিত
ইরানি সাইবার কমান্ডার আমির ইয়ারইয়াব সম্পর্কে যা জানা গেলো
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
ইয়েমেনে হুথি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’