সোমালিয়ায় আল-শাবাবের হামলায় নিহত ১০

বিদেশ ডেস্ক
০৮ জুলাই ২০১৮, ০১:২৬আপডেট : ০৮ জুলাই ২০১৮, ০১:৩০

সোমালিয়ায় রাজধানী মোগাদিসুতে দুটি গাড়িবোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। বিস্ফোরণের পর স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে হামলা চালায় জঙ্গিরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

সোমালিয়ায় আল-শাবাবের হামলায় নিহত ১০

প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে হামলার দায়ভার স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আল-শাবাব। দুটি হামলার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করে গুলি চালাতে থাকে জঙ্গিরা।

পুলিশ সার্জেন্ট আবদির রহমান হাসান বলেন, বোমা হামলার পরই বন্দুকযুদ্ধ শুরু হয়। তিনজন জঙ্গি গুলি চালাতে থাকে। আল-জাজিরাকে পুলিশ জানায়, সব জঙ্গিদেরই দমন করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, এই ঘটনায় ১৭ জন বেসামরিক আহত হয়েছেন। হামলার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট।

বিবিস জানায়, পুলিশের গাড়ি দিয়েই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে বিস্ফোরণ ঘটানো হয়।

মোগাদিসুতে নিয়মিতই হামলায় চালায় আল-শাবাব। ২০১১ সালে রাজধানী থেকে তাদের বিতাড়িত করা হলেও এখন সেখানে শক্ত অবস্থান গড়ার প্রচেষ্ঠায় গোষ্ঠীটি। গত অক্টোবরে এক হামলায় ৫০০ জন নিহত হওয়ার ঘটনায় তাদের দায়ী করা হয়।

/এমএইচ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম