ইরানি প্রোপাগান্ডা চালানো পেজ বন্ধ করেছে ফেসবুক টুইটার

বিদেশ ডেস্ক
২২ আগস্ট ২০১৮, ০৯:২১আপডেট : ২২ আগস্ট ২০১৮, ০৯:২৬

ফেসবুক ও টুইটার জানিয়েছে, ‘অসত্য আচরণে’র জন্য তারা প্রত্যেকেই প্রায় ৩০০ এর মতো অ্যাকাউন্ট ও পেজ বন্ধ করে দিয়েছে। এসব অ্যাকাউন্টের বেশিরভাগই ইরান থেকে পরিচালনা করা হতো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ইরানি প্রোপাগান্ডা চালানো পেজ বন্ধ করেছে ফেসবুক টুইটার

সামাজিক মাধ্যম দুটির সাইবার নিরাপত্তা বিষয়ে পরামর্শক প্রতিষ্ঠান ফায়ারআই মঙ্গলবার বলেছে, এই অ্যাকাউন্টগুলো সৌদিবিরোধী, ইসরায়েলবিরোধী ও ফিলিস্তিনপন্থী আলোচনাসহ ইরানি প্রোপাগান্ডা ছড়াচ্ছিল।

ফেসবুকের সাইবার নিরাপত্তা নীতির প্রধান নাথানিয়েল গ্লিইচার এক ব্লগে লিখেছেন, অসত্য আচরণের জন্য আমরা ৬৫২টি পেজ, গ্রুপ ও অ্যাকাউন্ড বন্ধ করে দিয়েছি। এগুলো ইরান থেকে পরিচালনা করা হতো। এতে মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের জনগণকে লক্ষ্য করে প্রচার চালাতো।

টুইটার এই প্রচেষ্টাকে ‘সমন্বিত প্রভাব বিস্তার’ বলে অভিহিত করেছে। কোম্পানিটি এক ব্লগপোস্টে লিখে, ফায়ারআই’র মতে এসব প্রভাব বিস্তারের উদ্যোগ গত বছর শুরু হয় আর এই মাস পর্যন্ত চলছিল। ফায়ারআই বলেছে, তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব কার্যক্রম দেখে মনে হয়নি যে তা ২০১৮ সালে মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য করা হয়েছে। এটা মার্কিন দর্শক ও মার্কিন রাজনীতি ছাড়িয়ে গেছে।

কয়েক সপ্তাহ আগে মার্কিন নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগে বেশকিছু রুশ পেজ ও অ্যাকাউন্ড বন্ধ করে দেয় ফেসবুক। প্রতিষ্ঠানটি মঙ্গলবার বলেছে, তারা রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট আরও কিছু অ্যাকাউন্টের অসত্যতা খুঁজে পেয়েছে। তবে এসব অ্যাকাউন্টের সঙ্গে ইরানের কোনও যোগসাজশ পাওয়া যায়নি।

/আরএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি