সোমালিয়ায় আল-শাবাবের হামলায় নিহত ৬, আহত ১৫

বিদেশ ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৭আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৪

আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। ইতোমধ্যে এই হামলার দায়ভার স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আল-শাবাব। মধ্যপ্রাচ্যের সংবাদভিত্তিক ব্রিটিশ পর্যবেক্ষণ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

সোমালিয়ায় আল-শাবাবের হামলায় নিহত ৬, আহত ১৫ প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে তিনজন সোমালি সেনাও ছিলেন। তারা ওই গাড়িতে থামানোর চেষ্টা করছিলেন। কিন্তু স্থানীয় সময় সকাল ৯টায় গাড়িটি বিস্ফোরিত হয়। এতে ক্ষতিগ্রস্ত হয়ে আশপাশের ভবনগুলোও।

আহতদের মধ্যে বেশকয়েকজন নারী ও শিশু রয়েছেন, তারা সবাই পাশের স্কুলে ছিলো। তাদেরকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আবদিসালাম হাসান আবদি নামে এক শিখ্ষক বলেন, আমরা ক্লাস নেওয়ার সময় বিস্ফোরণের বিকট আওয়াজ শুনি। বোমা হামলায় পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বিস্ফোরণে সেই সরকারি কার্যালয়টিসহ তার বিপরীত দিকে থাকা একটি মাদরাসা ও আশেপাশের ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন সেনা সদস্যও রয়েছে।

আল-শাবাব এই হামলার দায়স্বীকার করে জানায়, ‘আমরাই আত্মঘাতী হামলা চালিয়েছি। আমরা জেলা কার্যালয় লক্ষ্য করছিলাম। সেখানে বৈঠক চলছিলো। এখন পর্যন্ত ১০ জন নিহত হওয়ার কথা জানি আমরা।   

মোগাদিসুতে নিয়মিতই হামলায় চালায় আল-শাবাব। ২০১১ সালে রাজধানী থেকে তাদের বিতাড়িত করা হলেও এখন সেখানে শক্ত অবস্থান গড়ার প্রচেষ্ঠায় গোষ্ঠীটি। গত অক্টোবরে এক হামলায় ৫০০ জন নিহত হওয়ার ঘটনায় তাদের দায়ী করা হয়।

/এমএইচ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম