জার্মানিতে ছোট বিমান বিধ্বস্ত হয়ে কয়েকজন হতাহত

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০১৮, ২৩:৩০আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ২৩:৩৩

পশ্চিম জার্মানির হেসে রাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ভিড়ের মধ্যে চলে গিয়ে বেশ কয়েকজন নিহত হয়েছে। রবিবার স্থানীয় সময় বিকাল পৌনে ৪টার সময় রাজ্যের ফুলদা শহরের পাশের রহেন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জার্মানিতে ছোট বিমান বিধ্বস্ত হয়ে কয়েকজন হতাহত

খবরে বলা হয়, ওই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ওয়াসারকুপির কাছে অবতরণ করতে গিয়ে পাইলট বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন কিছু যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় পাইলট আবারও উড্ডয়ন করার চেষ্টা করেন। তবে বিমানটি আর উড়তে পারেনি।

জার্মান সংবাদমাধ্যম ওসথেসেনের খবরে বলা হয়, দ্বিতীয় চেষ্টায় উড়তে ব্যর্থ হয়ে বিমানটি মাটিতে পড়ে যায়। তখন প্রতিবন্ধক ভেঙে বিমানটি একটি সমাবেশে গিয়ে আঘাত করে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। আরেক পত্রিকা বিল্ডের খবরে বলা হয়েছে, এই ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন।

/আরএ/
সম্পর্কিত
অবসরের দুই বছর পর জার্মান দলে ফিরছেন নয়্যার!
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মার্কিন সেনা প্রত্যাহারে জার্মানি সশস্ত্র বাহিনী সম্প্রসারণ করবে
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের