মা হতে যাচ্ছেন প্রিন্স হ্যারির স্ত্রী মার্কেল

অদিতি খান্না, যুক্তরাজ্য
১৫ অক্টোবর ২০১৮, ১৭:৪৯আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১৭:৫১

প্রথম সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন ইংল্যান্ডের সাসেক্সের ডিউক প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। সোমবার ইংল্যান্ডের কেনসিংটন রাজপ্রাসাদ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

মা হতে যাচ্ছেন প্রিন্স হ্যারির স্ত্রী মার্কেল

৩৪ বছর বয়সী  প্রিন্স হ্যারি গত মে মাসে ৩৭ বছর বয়সী সাবেক অভিনেত্রী মেগান মার্কেলকে বিয়ে করেন। তারা আগামী বছরের প্রথমার্ধেই নিজেদের প্রথম সন্তানের মুখ দেখতে পারবেন বলে আশা করছেন।

কেনসিংটন প্রাসাদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ২০১৯ সালের বসন্তেই কেনসিংটনের ডিউকের স্ত্রী একটি সন্তানের মুখ দেখার আশা করছেন।  বিবৃতিতে আরও বলা হয়, গত মে মাসে বিয়ের পর থেকে বিশ্বব্যাপী মানুষের কাছ থেকে পাওয়া সমর্থনকে তারা স্বাগত জানান। আর তারা সবার সঙ্গে এই খুশির খবরটি ভাগ করে নিতে পেরে আনন্দিত।

নতুন শিশুটি হবে রাণী দ্বিতীয় এলিজাবেথের নাতির সন্তান।  সে ব্রিটিশ সিংহাসনের সপ্তম উত্তরাধিকারী হবে। শুক্রবার রাণীর নাতনি প্রিন্সেস ইউজেনিয়ের বিয়ে উপলক্ষে ৯২ বছর বয়সী রাণীসহ রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যরা উইন্ডসোর প্রাসাদের একত্রিত হয়েছিলেন। সেখানেই রাণীসহ অন্যরা এই খবরটি জানতে পারেন। কেনসিংটন প্রাসাদের পক্ষ থেকে বলা হয়, রাণী এই খবর শুনে ‘আনন্দিত’ হয়েছেন।

শুক্রবারের ওই বিয়েতে মেগান মার্কেল একটি গাঢ় নীল রঙের কোট পরে প্রিন্স হ্যারির সঙ্গে উপস্থিত হয়েছিলেন। ওই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার সম্ভাব্য গর্ভধারণের গুঞ্জন চাউর হয়েছিল। প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল এখন অস্ট্রেলিয়া, ফিজি, নিউজিল্যান্ড ও টোঙ্গা সফরে রয়েছেন। এই দম্পতি প্রথম বিদেশ সফরে সিডনিতে পৌঁছানোর সময় মেগানের পেটের কাছের কাপড়ে দুটি বড় ভাজ পড়ায়ও তা গর্ভধারণের সন্দেহ আরও ঘনীভূত হয়েছিল।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মার্কেল মনে করেন তিনি তার গর্ভধারণের প্রথম ঝুঁকিপূণ ১২ সপ্তাহ পার করেছেন। ২০১৬ সালে এক সাক্ষাৎকারে মেগান মার্কেল বলেছিলেন, মা হওয়ার তার জীবনে সবচেয়ে আকাঙ্ক্ষিত বিষয়। তিনি বলেন, ‘আমি সঠিক সময়ে সন্তান নিতে দেরি করবো না।’ আর গত বছর এক সাক্ষাৎকারে প্রিন্স হ্যারি বলেছিলেন, ‘আপনারা জানেন আমি এক সময়ে একটি পদক্ষেপই নিই। আর আশা করছি, অদূর ভবিষ্যতে আমরা সন্তান নেব।’

/আরএ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম